Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. বিয়েবাড়ির এই ভিডিওটি বাস্তব ঘটনার...
ফেক নিউজ

বিয়েবাড়ির এই ভিডিওটি বাস্তব ঘটনার নয় বরং স্ক্রিপ্টেড

বুম বাংলাদেশ দেখেছে, Wedding Studio নামে একটি ফেসবুক পেজে আপলোড করা এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

By -  Ummay Ammara Eva
Published -  13 Sept 2026 11:52 AM IST
  • বিয়েবাড়ির এই ভিডিওটি বাস্তব ঘটনার নয় বরং স্ক্রিপ্টেড

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, জোর করে বিয়ে দেওয়ায় বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় কনেকে মারধর করছেন কনের ভাই। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৮ সেপ্টেম্বর 'Muhammad Ibrahim' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে বিয়ের পোশাক পরা ব্যক্তিদের উপস্থিতিতে করা একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "জোর করে বিয়ে দেওয়াতে কিছুতেই কবুল বলতেছে না কেন"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বিভিন্ন সময়ে স্ক্রিপ্টেড বিয়ের ভিডিও এবং ছবি আপলোড করে এমন একটি ফেসবুক পেজ Wedding Studio-তে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। আলোচ্য ভিডিওটিও একটি স্ক্রিপ্টেড বিয়ের শুটিং চলাকালে ধারণ করা হয়।

    আলোচ্য পোস্টের ভিডিওটি সম্পর্কে জানতে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ১২ জুলাই 'Wedding Studio' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটির বড় ভার্সনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে বলা হয়, "জোর করে বিয়ে দেওয়াতে কিছুতেই কবুল বলতেছে না কনে"। ওই ফেসবুক পেজটিতে একই ব্যক্তিদের উপস্থিতিতে একই ধরণের বিয়ের ভিডিও আপলোড করতে দেখা যায়। ফেসবুক পোস্টটি দেখুন--


    আরো সার্চ করে 'Nk Media One' নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর "বিয়ের কবুল বলতে গিয়ে একি করল মেয়ে টি II বাংলাদেশী বিয়ে ভিডিও II Wedding Video Of Bangladesh" শিরোনামে আপলোড করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ইউটিউব চ্যানেলেও একই ধরণের বিয়ের ভিডিও আপলোড করতে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--


    পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে গত ৬ আগস্ট 'AN Media 24' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটিতে উপস্থিত ব্যক্তিদের উপস্থিতিতে ধারণ করা ভিন্ন একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। পর্যবেক্ষণ করে দেখা যায়, ওই পেজটিতে একই ধরণের বিয়ের ভিডিও আপলোড করা হয়ে থাকে। ফেসবুক পেজটির ডেস্ক্রিপশনে লেখা থাকতে দেখা যায়, "Enjoy our videos only entertainment,I will not upload any video which is against religion and society and state,Humans make mistakes,I can make mistakes too,please forgive me,Don't associate any religion with our videos, because we respect all religions (আমাদের ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি; আমি এমন কোনো ভিডিও আপলোড করব না যা ধর্ম, সমাজ বা রাষ্ট্রের পরিপন্থী। মানুষ মাত্রই ভুল করে, আমারও ভুল হতে পারে—দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমাদের ভিডিওর সাথে কোনো ধর্মকে জড়াবেন না, কারণ আমরা সব ধর্মকেই শ্রদ্ধা করি।)"। ফেসবুক পোস্টটি দেখুন--



    এছাড়াও আলোচ্য ভিডিওতে উপস্থিত ব্যক্তিদেরকে Wedding studio এবং AN Media 24 নামের ফেসবুক পেজগুলোতে এর আগে আপলোডকৃত অসংখ্য ভিডিওতে খুঁজে পাওয়া যায়। এরকম কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি কোনো সত্যিকারের বিয়ের ভিডিও নয় বরং কনটেন্ট ক্রিয়েটরদের বানানো কনটেন্ট।

    সুতরাং স্ক্রিপ্টেড বিয়ের ভিডিওকে বাস্তব ঘটনার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    WeddingScripted Video
    Read Full Article
    Claim :   জোর করে বিয়ে দেওয়াতে কিছুতেই কবুল বলতেছে না কনে।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!