BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • শেখ হাসিনার অসুস্থ অবস্থার এই ছবিটি...
ফেক নিউজ

শেখ হাসিনার অসুস্থ অবস্থার এই ছবিটি বাস্তব নয়

বুম বাংলাদেশ দেখেছে, শেখ হাসিনার এই ছবিটি এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

By -  Ummay Ammara Eva
Published -  29 April 2026 11:40 PM IST
  • শেখ হাসিনার অসুস্থ অবস্থার এই ছবিটি বাস্তব নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবিটি শেখ হাসিনার অসুস্থ অবস্থায় ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    গত ১৯ এপ্রিল 'NX Rakib' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ছবিটি পোস্ট করে বলা হয়, "শেখ হাসিনার অবস্থা কি দেখুন। মানুষের চেহারা নাকি মনের আয়না… পাপ যত বেশি, মুখে তত ছাপ স্পষ্ট। লুকাতে চাইলেও সত্য একদিন ঠিকই ধরা দেয়!"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ছবিটি বাস্তব নয়। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

    আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ছবিটির ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, আলোচ্য ছবিটিতে শেখ হাসিনা এবং তার সাথে উপস্থিত তার বোন এবং মেয়ের ছবিতে তাঁদের শারীরিক গড়নের বৈসাদৃশ্য দেখা যায়।

    পরবর্তীতে, এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল "Hive" ব্যবহার করে আলোচ্য ছবিটিকে যাচাই করলে টুলটি ছবিটিকে ৯৯.৯ শতাংশ সম্ভাব্য এআইয়ের সাহায্যে তৈরি বলে ফলাফল দিয়েছে। স্ক্রিনশট দেখুন--




    এছড়াও, আরেকটি এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল decopy.ai ব্যবহার করে আলোচ্য ছবিটিকে যাচাই করলেও টুলটি ছবিটিকে শতভাগ এআইয়ের সাহায্যে তৈরি বলে ফলাফল দিয়েছে। স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ শেখ হাসিনার অসুস্থ অবস্থার আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

    সুতরাং শেখ হাসিনার অসুস্থ অবস্থার এআই নির্মিত ছবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    Sheikh HasinaAI generated
    Read Full Article
    Claim :   শেখ হাসিনার অবস্থা সংকটাপন্ন। (ছবি)
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!