BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • তারেক রহমানের কার্যালয়ে বঙ্গবন্ধুর...
ফেক নিউজ

তারেক রহমানের কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি ঝোলানোর এই ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ কার্যালয়ে ধারণ করা একটি ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি বানানো হয়েছে।

By - Ummay Ammara Eva |
Published -  28 Feb 2026 8:31 PM IST
  • তারেক রহমানের কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি ঝোলানোর এই ছবিটি এডিটেড

    সামাজিক মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, নিজের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গিয়েছেন প্রধানমন্ত্রী। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    গত ১৯ ফেব্রুয়ারি 'Bayzid Hassan' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ছবিটি শেয়ার করে বলা হয়, "সংবিধানের (৪-ক) অনুচ্ছেদ মেনে প্রধামমন্ত্রীর কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি টানলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ কার্যালয়ে ধারণ করা ভিন্ন একটি ছবিকে এডিট করে প্রধানমন্ত্রীর পেছনের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি বসিয়ে আলোচ্য ছবিটি বানানো হয়েছে।

    আলোচ্য ছবিটির সত্যতা যাচাই করতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ইংরেজি ভার্সনে গত ২০ ফেব্রুয়ারি "Official Facebook, Instagram pages of PMO launched" শিরোনামে প্রচারিত আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। তবে, ওই ছবিটিতে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল না। স্ক্রিনশট দেখুন--



    আরো সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম এসএটিভির ইউটিউব চ্যানেলে গত ১৮ ফেব্রুয়ারি "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতির উদ্দেশে ভাষণ |" শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে আলোচ্য অবস্থান থেকেই প্রধানমন্ত্রীকে বক্তব্য দিতে দেখা গেলেও সেখানে শেখ মুজিবুর রহমানের কোনো ছবি দেখতে পাওয়া যায়নি। ইউটিউব ভিডিওটি দেখুন--


    অর্থাৎ আলোচ্য ছবিটি এডিটেড।

    সুতরাং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ধারণ করা একটি ছবি এডিট করে বিভ্রান্তিকর তথ্যসহ প্রচার করা হচ্ছে ফেসবুকে।

    Tags

    PM Officetareq zia
    Read Full Article
    Claim :   সংবিধানের ৪ ক অনুচ্ছেদ মেনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি টানালেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!