Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. ভিডিওটি শেখ হাসিনার বেনাপোল...
ফেক নিউজ

ভিডিওটি শেখ হাসিনার বেনাপোল সীমান্তে আসার নয়

বুম বাংলাদেশ দেখেছে, ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ গিয়ে নৌকাবাইচ দেখতে প্রটোকল থামিয়ে হঠাৎ গাড়ি থেকে নেমে পড়েন।

By -  Ummay Ammara Eva
Published -  9 Aug 2026 12:53 PM IST
  • ভিডিওটি শেখ হাসিনার বেনাপোল সীমান্তে আসার নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশকে দেখে গেছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৪ আগস্ট 'মোক্তারপুর আওয়ামী লীগ 71' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "#আজকে যশোর বেনাপল সিমান্ত থেকে দেশ কে দেখে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই দেশরত্ন শেখ হাসিনা ভিডিও বার্তা দিবেন!🇧🇩💪 প্রায় ২বছর পর নেত্রীকে দেখা গেলো✊ #সবাইকে দেখানোর দায়িত্ব আপনাদের! জয় বাংলা জয় বঙ্গবন্ধু###"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গোপালগঞ্জে গিয়ে নৌকাবাইচ দেখতে প্রটোকল ভেঙে রাস্তায় নামেন তৎকালীন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচ্য ভিডিওটি সেই সময়ে ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টাল ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "নিজ জেলা গোপালগঞ্জে গিয়ে প্রটোকল ভেঙে রাস্তায় নামলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা || আনন্দিত স্থানীয়রা

    Video: collected"। ফেসবুক পোস্টটি দেখুন--


    এছাড়াও, বেসরকারি সম্প্রচার মাধ্যম একাত্তরের ফেসবুক পোস্টে এবং একাধিক ফেসবুক পোস্টেও সেই সময়ে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

    অর্থাৎ, শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি সম্প্রতি যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশকে দেখে যাওয়ার নয়। বরং ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী থাকাকালে নিজ জেলা গোপালগঞ্জে শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং শেখ হাসিনার পুরোনো ভিন্ন ঘটনার ভিডিওকে বিভ্রান্তিকর দাবিসহ প্রচার করা হচ্ছে ফেসবুকে।

    Tags

    Old VideoSheikh Hasina
    Read Full Article
    Claim :   আজকে যশোর বেনাপোল সীমান্ত থেকে দেশ কে দেখে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!