BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • এটি তেল আবিবের নয় বরং...
ফেক নিউজ

এটি তেল আবিবের নয় বরং যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ দুর্ঘটনার পুরোনো ভিডিও

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি তেল আবিবের নয় বরং এটি যুক্তরাষ্ট্রে এক বছর আগে ঘটা উড়োজাহাজ দুর্ঘটনার ভিডিও।

By - Mamun Abdullah |
Published -  22 March 2026 1:06 PM IST
  • এটি তেল আবিবের নয় বরং যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ দুর্ঘটনার পুরোনো ভিডিও

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক তেল আবিবে উড়োজাহাজ দুর্ঘটনার দৃশ্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

    গত ১২ মার্চ ‘ইমরান বিন আসলাম’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “Donald J. Trump ষাড় এগুলো কি হচ্ছে আপনি থাকতে? তেল_আবিতে এগুলো হয়েছে! আ_মেরিকা তার সন্তানকে বাঁচাতে পারছেনা!” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি তেল আবিবের সাম্প্রতিক বিমান হামলার ঘটনার দৃশ্যের নয় বরং এটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক বছর আগের উড়োজাহাজ দুর্ঘটনার দৃশ্য।

    ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “Update on the Plane That Crashed in Philadelphia!What is Going on?” শিরোনামে ‘@HakanTuluhan01’ নামক ইউটিউবে এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ফিলাডেলফিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এবং এই দুর্ঘটনার বিষয়ে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। স্ক্রিনশট দেখুন--



    আলোচ্য তথ্যের ভিত্তিকে কি ওয়ার্ড সার্চ করে “Plane crash in Philadelphia neighborhood kills 7; several homes catch fire” শিরোনামে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ‘CBS’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয, ফিলাডেলফিয়ার একটি আবাসিক এলাকায় একটি মেডিকেল জেট বিধ্বস্ত হয়ে বিমানের ছয়জন যাত্রী এবং মাটিতে থাকা একজনসহ মোট সাতজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। শহরের হাসপাতালগুলো জানিয়েছে যে, এই দুর্ঘটনায় আহত অন্তত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউ এলাকার রুজভেল্ট মলের কাছে ঘটা এই বিমান বিধ্বস্তের ঘটনায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। স্ক্রিনশট দেখুন--



    ওই প্রতিবেদনে প্রকাশিত একটি ছবির সঙ্গেও ফেসবুকে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ আলোচ্য ভিডিওটি তেল আবিবে বিমান দুর্ঘটনার নয়। বরং এটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক বছর আগের বিমান দুর্ঘটনার দৃশ্য।

    সুতরাং যুক্তরাষ্ট্রের বিমান দুর্ঘটনার পুরোনো ভিডিও দিয়ে তেল আবিবে বিমান দুর্ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   তেল আবিবের বিমান দুর্ঘটনার দৃশ্য।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!