BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • দাঁড়িটুপিওয়ালা একজনকে পুলিশের বেধড়ক...
ফেক নিউজ

দাঁড়িটুপিওয়ালা একজনকে পুলিশের বেধড়ক পেটানোর ভিডিওটি এআই দিয়ে তৈরি

ভিডিওর দৃশ্যটি বাস্তব কোনো ঘটনার নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

By - BOOM FACT Check Team |
Published -  12 Feb 2026 11:27 AM IST
  • দাঁড়িটুপিওয়ালা একজনকে পুলিশের বেধড়ক পেটানোর ভিডিওটি এআই দিয়ে তৈরি

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তিকে পুলিশ সদস্যরা লাঠিচার্জ করছেন। এ ধরনের কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে।

    গত ৯ ফেব্রুয়ারি 'Ariyan Sikder Mahatab...' নামক প্রোফাইল থেকে এরকম একটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ভিডিওটির কমেন্টবক্সের কিছু কমেন্টের স্ক্রিনশট দেখুন --



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যটি বাস্তব কোনো ঘটনার নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

    আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে সার্চ করে কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণে কিছু অসঙ্গতি পাওয়া যায়। পুলিশ সদস্যের হাতের আঙ্গুল ও লাঠির দৃশ্যগুলো অস্বাভাবিক দেখাচ্ছিল। দেখুন--



    এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশন ভিডিওটিকে ৯৮ শতাংশ সম্ভাব্য এআই তৈরি কন্টেন্ট বলে ফলাফলে দিয়েছে। দেখুন --



    এআই-ডিপফেক কন্টেন্ট শনাক্তকারী টুল সাইট ইঞ্জিন ভিডিওটিকে ৮৬ শতাংশ সম্ভাব্য এআই তৈরি কন্টেন্ট বলে ফলাফলে দিয়েছে। টুলটি এটিকে সম্ভাব্য সোরা টুলের মাধ্যমে তৈরি বলেই ফলাফল দিয়েছে। দেখুন --



    অর্থাৎ ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি।

    সুতরাং সামাজিক মাধ্যমে পুলিশ কর্তৃক এক ব্যক্তিকে মারধরের ভিডিও বলে এআই তৈরি ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

    Tags

    AI generated
    Read Full Article
    Claim :   দাঁড়িটুপিওয়ালা একজনকে পুলিশ বেধড়ক পেটাচ্ছে
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!