BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ব্যারিস্টার ফুয়াদকে জুতার মালা...
ফেক নিউজ

ব্যারিস্টার ফুয়াদকে জুতার মালা পরানোর ছবিটি বাস্তব নয়

বুম বাংলাদেশ দেখেছে, ব্যারিস্টার ফুয়াদকে জুতার মালা পরানোর ছবিটি ভিন্ন একটি ছবি থেকে এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে।

By -  Ummay Ammara Eva
Published -  26 April 2026 8:50 PM IST
  • ব্যারিস্টার ফুয়াদকে জুতার মালা পরানোর ছবিটি বাস্তব নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের জুতার মালা পরা একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ২১ এপ্রিল 'Dalowar Hossain' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ব্যারিস্টার ফুয়াদের আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "আলহামদুলিল্লাহ। আল্লাহর বিচার উপর থেকে সিদ্ধান্ত হয়ে আসে। জুলাই গাদ্দার, স্বাধীনতা বিরোধী বিহারী বংশতে জন্ম নেয়া, মব সন্ত্রাস কট হয়ে গেছে😄"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট-চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ব্যারিস্টার ফুয়াদের এই ছবিটি বাস্তব নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

    আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে ছবিটির উপরে "Meta AI" লেখা দেখতে পাওয়া যায়। Meta AI (মেটা এআই) হলো MetaPlatforms-এর তৈরি একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। স্ক্রিনশট দেখুন--



    পরবর্তীতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক পত্রিকা সমকালের ফেসবুক পেজে ২০২৫ সালের ৭ ডিসেম্বর একটি ভিডিওতে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে বলা হয়, "নিজ এলাকায় স্থানীয়দের তোপের মুখে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ"। ওই পোস্টে ব্যারিস্টার ফুয়াদকে তার সমর্থকদের সাথে দেখা গেলেও তার গলায় জুতার মালা ছিলো না। ফেসবুক পোস্টটি দেখুন--

    এছাড়াও, বেসরকারি সম্প্রচার মাধ্যম এখন টিভির ফেসবুক পেজ এবং চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে একই দৃশ্যসহ অভিন্ন দাবিসহ ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

    আরো সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম দেশ টিভির অনলাইন ভার্সনে ২০২৫ সালের ৭ ডিসেম্বর "চাঁদা নিয়ে কথা বলে নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি দৃশ্য খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ।" প্রতিবেদনের ছবিটিতেও ব্যারিস্টার ফুয়াদকে স্বাভাবিক অবস্থায় দেখা যায়। স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ব্যারিস্টার ফুয়াদের একটি ছবি এআইয়ের সহায়তায় এডিট করে জুতার মালা পরানোর ছবি বানিয়ে প্রচার করা হচ্ছে।

    সুতরাং এআইয়ের সহায়তায় ব্যারিস্টার ফুয়াদের ছবি এডিট করে জুতার মালা পরানোর ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   ব্যারিস্টার ফুয়াদের গলায় জুতার মালা পরালো জনতা
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!