BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • শফিকুল আলমের সিনিয়র সচিবের...
ফেক নিউজ

শফিকুল আলমের সিনিয়র সচিবের পদমর্যাদা পাওয়ার সংবাদটি পুরোনো

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার তৎকালীন প্রেস সেক্রেটারি শফিকুল আলম এক বছর আগে সিনিয়র সচিবের পদমর্যাদা পান।

By - Ummay Ammara Eva |
Published -  28 Feb 2026 10:07 PM IST
  • শফিকুল আলমের সিনিয়র সচিবের পদমর্যাদা পাওয়ার সংবাদটি পুরোনো

    সামাজিক মাধ্যম ফেসবুকের পোস্ট করে বলা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলমকে সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হয়েছে। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।

    গত ১৮ ফেব্রুয়ারি 'Masud Mehedi' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "সচিবের মর্যাদা পেলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম, হা হা হা 👇"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুসের তৎকালীন প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে এক বছর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

    আলোচ্য তথ্যের সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক ডেইলি স্টারের অনলাইন ভার্সন দ্য ডেইলি স্টার বাংলায় ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি "সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শফিকুল আলম" শিরোনামে একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এই সিদ্ধান্ত জানানো হয়। এত দিন তিনি সচিব পদমর্যাদায় ছিলেন।" স্ক্রিনশট দেখুন--




    আরো সার্চ করে সংবাদ সংস্থা বাসসের ওয়েবসাইটে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি "সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়, "সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এত দিন তিনি সচিব পদমর্যাদায় ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর ১৪ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ পান বার্তা সংস্থা এএফপির তৎকালীন বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম। তখন তাকে সরকারের সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হলো।" স্ক্রিনশট দেখুন--




    এছাড়াও মূলধারার গণমাধ্যম দৈনিক কালবেলা, যমুনা টেলিভিশন, জাগো নিউজ, বাংলানিউজ টোয়েন্টিফোর, এনটিভি এবং দৈনিক ইনকিলাবের অনলাইন ভার্সনে প্রচারিত প্রতিবেদন থেকেও একই তথ্য খুঁজে পাওয়া যায়।

    অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুসের তৎকালীন প্রেস সচিব শফিকুল আলমকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ একবছর আগেই সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

    সুতরাং শফিকুল আলমের সিনিয়র সচিবের পদমর্যাদা লাভের পুরোনো সংবাদকে সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    Fake NewsOld News
    Read Full Article
    Claim :   সিনিয়র সচিবের মর্যাদা পেলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!