Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. বিএনপির পাঁচ সংসদ সদস্যের পদত্যাগের...
ফেক নিউজ

বিএনপির পাঁচ সংসদ সদস্যের পদত্যাগের দাবিটি ভুয়া

বুম বাংলাদেশ দেখেছে, শারীরিক অসুস্থতার কারণে বিএনপির সংসদ সদস্য এম ওসমান ফারুক পদত্যাগ করেন। তবে, বিএনপির একাধিক নেতার পদত্যাগের দাবি ভিত্তিহীন।

By -  Ummay Ammara Eva
Published -  26 Nov 2026 7:29 PM IST
  • বিএনপির পাঁচ সংসদ সদস্যের পদত্যাগের দাবিটি ভুয়া

    সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং গোপালগঞ্জের দুজন এমপিসহ মোট পাঁচজন সংসদ সদস্য পদত্যাগ করেছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ১৮ নভেম্বর 'Mohammad Atikur Rahman' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "ব্রেকিং নিউজ 📢 বিএনপির অবৈধ মন্ত্রী এ্যানী ও গোপালগঞ্জের ২ এমপি সহ মোট ৫ জন পদত্যাগ করেছে।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ১৮ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপির সংসদ সদস্য এম ওসমান ফারুক পদত্যাগ করেন। তবে, বিএনপির একাধিক নেতার একযোগে পদত্যাগ করার আলোচ্য দাবি ভিত্তিহীন।

    আলোচ্য পোস্টের সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির পক্ষে গণমাধ্যম, সরকার বা বিশ্বাসযোগ্য কোনো সুত্র থেকে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

    পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে গত ১৮ নভেম্বর "সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।"। স্ক্রিনশট দেখুন--


    আলোচ্য দাবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এর সত্যতা জানতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খানের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। আলোচ্য দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেন তিনি।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। শারীরিক অসুস্থতার কারণে বিএনপির সংসদ সদস্য এম ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তবে, বিএনপির একাধিক নেতার একযোগে পদত্যাগ করার দাবিটি সঠিক নয়।

    সুতরাং, বিএনপির পাঁচ সংসদ সদস্যদের একযোগে পদত্যাগের ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   বিএনপির অবৈধ মন্ত্রী এ্যানী ও গোপালগঞ্জের ২ এমপি সহ মোট ৫ জন পদত্যাগ করেছেন।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!