Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. শিরিন শারমিন চৌধুরীর ২০২৩ সালের...
ফেক নিউজ

শিরিন শারমিন চৌধুরীর ২০২৩ সালের ভিডিওকে ভুয়া দাবি সহ প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার সাথে শিরিন শারমিনের মিটিংয়ের নয় বরং ২০২৩ সালে পি-২০ সম্মেলনে যোগ দিতে তাঁর দিল্লি যাওয়ার।

By -  Ummay Ammara Eva
Published -  7 Oct 2026 12:37 AM IST
  • শিরিন শারমিন চৌধুরীর ২০২৩ সালের ভিডিওকে ভুয়া দাবি সহ প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, শিরিন শারমিন ভারতে গিয়ে আমেরিকা ও ইউরোপের তিন দেশের প্রধান এবং শেখ হাসিনার সাথে মিটিং করেছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ২৫ আগস্ট 'Sheikh Hasina's Man' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "ভারতে মিটিং এর পূর্বের মুহূর্তের। আমেরিকা ও ইউরোপের ৩টি দেশেকে সাথে নিয়ে মিটিং হয়েছে শেখ হাসিনা ও দেশের প্রধান দের সাথে। মোটামোটি নেভি সিল ও কোবরা প্রস্তুত শেখ হাসিনাকে প্রোটকল দিয়ে দেশে ফিরিয়ে আনতে তবে আপা বলেছেন তিনি আসতে চাচ্ছেন ডিসেম্বর এ। বিজয়ের মাসে আর একটি বিজয় আনতে চান তিনি দেশে প্রত্যাবর্তন করে। আমি আপাকে বলেছি আমি রেডি থাকবো ২ লক্ষ কর্মী নিয়ে ঢাকার রাস্তায়। আপনারা থাকবেন তো আমার সাথে ? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--




    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২৩ সালে বিভিন্ন দেশের স্পিকারদের উপস্থিতিতে আয়োজিত পি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি গেলে তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে পশ্চিমবঙ্গে বিজেপি সংসদ সদস্য লকেট চ্যাটার্জী তাকে অভ্যর্থনা জানানোর সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটির ব্যাপারে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ২০২৩ সালের ১১ অক্টোবর ভারতের সংসদ বিষয়ক সংবাদ প্রচারে বিশেষায়িত চ্যানেল সংসদ টিভির ইউটিউব চ্যানেলে ''Bangladesh Parliament Speaker Dr. Shirin Sharmin Chaudhury arrived in Delhi for the P20 Summit'' শিরোনামে প্রচারিত আলোচ্য ভিডিওটির একটি বড় ভার্সন খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে বাংলাদেশের জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ভারতের পশ্চিমবঙ্গের তখনকার বিজেপির সংসদ সদস্য লকেট চ্যাটার্জীকে উপস্থিত দেখতে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--



    পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে ২০২৩ সালের ১১ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গ থেকে পরিচালিত অনলাইন পোর্টাল উত্তরবঙ্গ সংবাদের ওয়েবসাইটে "দিল্লিতে স্পিকাররা, শিরীন এস চৌধুরীকে অভ্যর্থনা লকেটের" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত পোশাকে শিরিন শারমিন চৌধুরী এবং লকেট চ্যাটার্জীকে দেখতে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "জি-২০ শীর্ষ সম্মেলনের রেশ ধরেই নয়াদিল্লিতে ঘণ্টা বেজে উঠল পি-২০ (পার্লামেন্ট ২০) শিখর সম্মেলনের। আগামী ১৩-১৪ অক্টোবর দ্বারকার নবনির্মিত যশভূমি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই অধিবেশন শুরু হবে। শুক্রবার যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পি-২০ অধিবেশনে অংশ নিতে মঙ্গলবার থেকে দিল্লিতে ভিড় জমালেন বিভিন্ন দেশের সংসদীয় অধ্যক্ষ বা স্পিকাররা।

    মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পি-২০ অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আসা সংসদীয় অধ্যক্ষ শিরীন শারমিন চৌধুরীকে মালা পরিয়ে স্বাগত জানান বঙ্গ বিজেপি সাংসদ তথা খাদ্য, প্রক্রিয়াকরণ ও গণবণ্টন বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান লকেট চট্টোপাধ্যায়। বাংলা ভাষায় একে অন্যের কুশল বিনিময় করেছেন তাঁরা। পাশাপাশি, দিল্লি এসেছেন অস্ট্রেলিয়ান পার্লামেন্টের উভয় কক্ষের অধ্যক্ষ সেনেটর সিউ লাইনস এবং সেনেটর মিলটন ডিক। বিমানবন্দরে কেন্দ্রীয় সরকারের তরফে তাঁদের অভ্যর্থনা জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ হর্ষবর্ধন। মঙ্গলবার বেশি রাতের দিকে দিল্লিতে এসে পৌঁছোনোর কথা গণপ্রজাতন্ত্রী কোরিয়া, সৌদী আরব, ইন্দোনেশিয়া এবং ব্রিটিশ পার্লামেন্টের অধ্যক্ষরা। আগামী দু দিন ধরে পি-২০ অধিবেশনে অংশ নিতে দিল্লির বুকে পা রাখবেন আরও একাধিক দেশের সংসদীয় অধ্যক্ষরা।"। স্ক্রিনশট দেখুন--



    এছাড়াও, ভারত থেকে পরিচালিত Sansad TV'র ফেসবুক পেজ, বাংলাদেশের বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল টোয়ন্টিফোর এবং বাংলাদেশ সংবাদ সংস্থার অনলাইন ভার্সনেও শিরিন শারমিন চৌধুরীর দিল্লি যাওয়ার সংবাদ প্রকাশ করা হয়।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সম্প্রতি দিল্লিতে ইউরোপের তিন দেশের রাষ্ট্রপ্রধান ও শেখ হাসিনার সাথে শিরিন শারমিন চৌধুরীর মিটিংয়ের আগ মুহুর্তে ধারণ করা নয়। সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিনের আলোচ্য ভিডিওটি ২০২৩ সালের অক্টোবর মাসে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত পি-২০ সম্মেলনের অংশগ্রহণের প্রাক্কালে ধারণ করা হয়।

    সুতরাং ভিন্ন ঘটনার শিরিন শারমিনের পুরোনো ভিডিও শেয়ার করে তা বিভ্রান্তিকর তথ্য সহ সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে।

    Tags

    Old VideoFalse Claim
    Read Full Article
    Claim :   আমেরিকা ও ইউরোপের ৩টি দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দিল্লিতে মিটিং হয়েছে শেখ হাসিনা ও শিরিন শারমিন চৌধুরীর।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!