BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • চীনের রোবট যোদ্ধার ময়দানে নামার...
ফেক নিউজ

চীনের রোবট যোদ্ধার ময়দানে নামার দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

By - Tausif Akbar |
Published -  8 March 2026 10:35 AM IST
  • চীনের রোবট যোদ্ধার ময়দানে নামার দৃশ্য দাবিতে এআই ভিডিও প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গণমাধ্যমের পেজ থেকে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে যুদ্ধের ময়দানে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মানুষের মতো চলাফেরা করতে সক্ষম কিছু যান্ত্রিক রোবট অংশ নিচ্ছে। ভিডিওতে রোবটগুলোকে বিভিন্ন রণকৌশল প্রদর্শন করতে এবং লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে দেখা গিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, 'যুদ্ধের মাঠের প্রস্তুতির জন্য মানবাকৃতির রোবটের পরীক্ষার ভিডিও' এ ধরনের পোস্ট দেখুন এখানে ও এখানে।

    গত ১৯ ফেব্রুয়ারি 'Jugantor News' পেজ থেকে ভিডিও প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মানুষের মতো চলাফেরা করতে সক্ষম কিছু যান্ত্রিক রোবটের দৃশ্য সহ কয়েকটি আলাদা ফুটেজ যুক্ত করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনের পোস্টে উল্লেখ করা হয়, 'যুদ্ধের মোড় ঘোরাতে মাঠে নামছে চীনের রোবট যোদ্ধা? ......'। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট-চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। যুদ্ধের ময়দানে চীনের রোবট যোদ্ধার নামার যে ভিডিওটি প্রচার করা হয়েছে তা বাস্তব কোনো দৃশ্য নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। মূল ভিডিওটি চীনা একটি প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ভিডিওর দৃশ্যগুলো কাল্পনিক এবং এআই দ্বারা নির্মিত।

    ভিডিও থেকে কী-ফ্রেম (স্থিরচিত্র) নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে চীনা ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম বিলিবিলি-এ গত ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। আলোচ্য প্রচারিত ভিডিওর আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মানুষের মতো চলাফেরা করতে সক্ষম যান্ত্রিক রোবটের দৃশ্যের সাথে প্রাপ্ত ভিডিওটির হুবহু মিল রয়েছে। ভিডিওর মধ্যেই উল্লেখ করা হয়েছে, ভিডিওতে প্রদর্শিত গুলি করার দৃশ্যগুলি কাল্পনিক এবং এগুলো এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে (অনূদিত)। স্ক্রিনশট দেখুন--



    প্ল্যাটফর্মটির ফিচার ব্যবহার করেও ভিডিওটিকে এআই তৈরি কনটেন্ট ট্যাগ যুক্ত করেই আপ্লোড করা হয়েছে। দেখুন --



    ভিডিওতে দেখতে পাওয়া রোবটের সাথে চীন-ভিত্তিক বেসামরিক রোবোটিক্স কোম্পানি Unitree -এর তৈরি এবং বাজারজাত করা রোবট Unitree G1 এর ডিজাইনের মিলও লক্ষ্য করা গেছে। সার্চ করে দেখা গেছে; Unitree -এর সাইটে রোবটটির বিষয়ে উল্লেখ করা হয়েছে "এটি একটি বেসামরিক রোবট। আমরা সকল ব্যবহারকারীকে অনুরোধ করছি তারা যেন রোবটটিতে কোনো ধরনের বিপজ্জনক পরিবর্তন (এমন কোনো বদল আনাকে বোঝায় যা এর মূল নিরাপত্তা বৈশিষ্ট্যকে নষ্ট করে দেয়) না করে এবং এটি ঝুঁকিপূর্ণ কোনো কাজে ব্যবহার করা থেকে বিরত থাকে।"

    বুম ভিডিওটি ডিপফেকস অ্যানালাইসিস ইউনিট (DAU)-এর কাছে যাচাইয়ের জন্য পাঠানো হলে, তারা জানিয়েছেন যে- ভিডিওতে যেখানে রোবটগুলোকে গুলি ছুড়তে দেখা যাচ্ছে, সেখানে বন্দুক থেকে কোনো গুলির খোসা বের হতে দেখা যায়নি। তদন্তকারী দল আরও লক্ষ্য করেছে যে- রোবটগুলোর কাঁধে থাকা চীনের পতাকাটি ভুলভাবে চিত্রায়িত করা হয়েছে; লাল রঙের ওপর হালকা হলুদ দাগ দিয়ে পতাকার মতো দেখানোর চেষ্টা করা হয়েছে। ভিডিওটিতে এই ধরনের স্পষ্ট অসঙ্গতিগুলো ফুটে উঠেছে।

    এছাড়াও ফুটেজটি WasItAI, Imagewishperer , Deepfake-O-Meter টুলের WAV2LIP-STA (2022) মডেল এবং Hive Detect-এর মতো টুল ব্যবহার করে পরীক্ষা করা হয়েছে। WasItAI এবং Imagewishperer ভিডিওর একাধিক স্থির দৃশ্যকে এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কনটেন্ট হিসেবে শনাক্ত করেছে। অন্যদিকে, Hive Detect অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এটি এআই দ্বারা তৈরি বলে ফলাফল দিয়েছে এবং ভিডিওটি তৈরির সম্ভাব্য প্ল্যাটফর্ম হিসেবে 'Seedance 2.0'-এর নাম উল্লেখ করেছে।

    অর্থাৎ আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মানুষের মতো চলাফেরা করতে সক্ষম যান্ত্রিক রোবটের দৃশ্যটি এআই দ্বারা তৈরি।

    সুতরাং সামাজিক মাধ্যমে চীনের রোবট যোদ্ধা যুদ্ধের ময়দানে নামছে বলে যে ভিডিওটি প্রচার করা হয়েছে, সেটি বাস্তব কোনো দৃশ্যের নয়।

    Tags

    Media WatchAI generated
    Read Full Article
    Claim :   যুদ্ধের মোড় ঘোরাতে মাঠে নামছে চীনের রোবট যোদ্ধা (ভিডিও)
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!