Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. তারেক রহমানের সঙ্গে নেতানিয়াহুর...
ফেক নিউজ

তারেক রহমানের সঙ্গে নেতানিয়াহুর করমর্দনের ছবিটি এআই জেনারেটেড

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি এআই জেনারেটেড। ছবিটিতে এআইয়ের লুকোনো ওয়াটারমার্ক রয়েছে বলে গুগলের SynthID শনাক্তকরণ টুল নিশ্চিত করেছে।

By -  Mamun Abdullah
Published -  1 Oct 2026 12:54 AM IST
  • তারেক রহমানের সঙ্গে নেতানিয়াহুর করমর্দনের ছবিটি এআই জেনারেটেড

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হাসিমুখে করমর্দন করছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

    গত ২৫ সেপ্টেম্বর ‘Hussain Ahmad’ নামক একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “.... তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিমুখে করমর্দন করছেন এবং খোশগল্পে লিপ্ত রয়েছেন। .......”। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

    আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

    ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, করমর্দন বা হাত মেলানোর জায়গায় হাতের গঠন এবং সংযোগস্থলটি নিখুঁত ও স্পষ্ট নয়। উভয় ব্যক্তির মুখে আলো পড়ার দিক এবং পেছনের ব্যাকগ্রাউন্ডের আলোর উৎসের মধ্যে পার্থক্য রয়েছে। ছবির সামনের ও পেছনের ফ্রেমের পিলার, কাচ এবং পেছনের অস্পষ্ট মানুষের উপস্থিতি কিছুটা বিকৃত ও অস্বাভাবিক দেখায়। ছবিতে দেখা যাওয়া ব্যক্তিদের ত্বকের গঠন অস্বাভাবিকভাবে মসৃণ এবং প্লাস্টিকের মতো দেখায়।

    আলোচ্য ছবিতে এআই তৈরি ছবির বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। পরবর্তীতে গুগলের এআই শনাক্তকরণ প্রযুক্তি SynthID ব্যবহার করে এই ছবিটি এআই দিয়ে তৈরি বা এডিট করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। SynthID -এর ফলাফলের স্ক্রিনশট দেখুন--


    নীল চিহ্নিত অংশের অর্থ হলো ঐ জায়গাতে এআইয়ের লুকোনো ওয়াটারমার্ক পাওয়া গেছে (Detected)। (Unsure) এবং কমলা চিহ্নিত অংশের অর্থ হলো এই জায়গাতে ওয়াটারমার্ক পাওয়া যায়নি (Not detected)।

    অর্থাৎ আলোচ্য ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

    সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের বাস্তব ছবি বলে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   তারেক রহমান ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিমুখে করমর্দন করছেন।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!