Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. রুমিন ফারহানার বক্তব্যের খণ্ডাংশ...
ফেক নিউজ

রুমিন ফারহানার বক্তব্যের খণ্ডাংশ বিভ্রান্তিকরভাবে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২২ সালের মার্চে ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের খণ্ডাংশকে সামগ্রিক চিত্র হিসেবে দেখানো হচ্ছে।

By -  Ummay Ammara Eva
Published -  30 Oct 2026 7:22 PM IST
  • রুমিন ফারহানার বক্তব্যের খণ্ডাংশ বিভ্রান্তিকরভাবে প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার একটি ভিডিও শেয়ার করা হচ্ছে যেখানে তাকে বলতে শোনা যায়, "আমি আওয়ামী লীগকে বলবো, এখন পিছনে ফেরবার সময় নয়। এখন বসে থাকবার সময় নয়। আপনারাই আমাদের শক্তি। সুতরাং আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা যে যেখানে যেভাবে পারেন, আমাদের হাতকে শক্তিশালী করেন।" এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    গত ১৩ অক্টোবর 'Akm Fayakuzzaman' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "ব্যারিস্টার রুমিন ফারহানা(এমপি)আওয়ামীলীগকে🇧🇩রাজপথে নামার আহ্বান করেছেন✌️আপনারা এই আহ্বানে রাজি আছেন-?" ভিডিওটিতে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, "আমি আওয়ামী লীগকে বলবো, এখন পিছনে ফেরবার সময় নয়। এখন বসে থাকবার সময় নয়। আপনারাই আমাদের শক্তি। সুতরাং আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা যে যেখানে যেভাবে পারেন, আমাদের হাতকে শক্তিশালী করেন। পথে নামেন এবং ইনশাআল্লাহ... ।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ২০২২ সালের মার্চে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত বিএনপির এক সম্মেলনে রুমিন ফারহানা আওয়ামী লীগের উদ্দেশ্যে নয় বরং সম্মেলনে উপস্থিত জনগণের উদ্দেশ্যে ওই আবেদন জানান। জনগণের উদ্দেশ্যে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের আগে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কোনো কথা বলার একটি অংশ কেটে নিয়ে জোড়া দিয়ে ভিডিও তৈরি করে সেই খণ্ডাংশকে সামগ্রিক চিত্র হিসেবে দেখানো হচ্ছে।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'হ্যালো ঠাকুরগাঁও' নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২ এপ্রিল "ঠাকুরগাঁওয়ে বিএনপির সম্মেলনে কি বললেন? রুমিন ফারহানা। #ঠাকুরগাঁও #জেলা #news #viral #video #রাজনীতি" শিরোনামে প্রচারিত আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ৫ মিনিট ৩৯ সেকেন্ড থেকে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, "যতবার বাংলাদেশের মানুষ বিপদে পড়েছে, ততবার বিএনপিকে তাঁরা পাশে পেয়েছে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি ছিলো সবচেয়ে অগ্রভাগে এবং তার যে পুরস্কার সেটা কিন্তু দেশের মানুষ দিয়েছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই নির্বাচন করা হয়েছিলো। সুতরাং, ভাইয়েরা আমার, এখন পিছনে ফিরবার সময় নয়। এখন বসে থাকবার সময় নয়। আপনারাই আমাদের শক্তি। আপনারাই বিএনপির শক্তি। আপনারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তি। সুতরাং আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা যে যেখানে যেভাবে পারেন, আমাদের হাতকে শক্তিশালী করেন। পথে নামেন এবং ইনশাআল্লাহ ২০২৩ সালের পর হবে আমাদের সময় ইনশাআল্লাহ।" ইউটিউব ভিডিওটি দেখুন--



    আরো সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলেও ২০২২ সালের ৩১ মার্চ "'হিসাব করে কথা বলবেন' -আওয়ামী লীগের উদ্দেশ্যে হুঁশিয়ারি! | Rumeen Farhana | BNP | Somoy TV" শিরোনামে আপলোড করা ভিডিওতে রুমিন ফারহানার দেওয়া ওই বক্তব্য খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--


    পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, ২০২২ সালের ৩১ মার্চ ঠাকুরগাঁওয়ে বিএনপির সদর উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে যোগদান করে বক্তব্য রাখেন রুমিন ফারহানা।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ২০২২ সালের মার্চে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত বিএনপির এক সম্মেলনে রুমিন ফারহানা আওয়ামী লীগের উদ্দেশ্যে নয় বরং সম্মেলনে উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে এ কথাটি বলেন। রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার একটি অংশ কেটে নিয়ে ভিন্ন সময়ের আওয়ামী লীগকে সম্বোধন করার একটি ক্লিপ জোড়া দিয়ে ভিডিও তৈরি করে সেই খণ্ডাংশকে সামগ্রিক চিত্র হিসেবে দেখানো হচ্ছে।

    সুতরাং রুমিন ফারহানার সম্মেলনে জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যকে আওয়ামী লীগের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Tags

    False ClaimOld VideoBNP
    Read Full Article
    Claim :   আওয়ামী লীগের সাথে কাজ করার ঘোষণা দিলেন রুমিন ফারহানা।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!