Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে তেলের...
ফেক নিউজ

পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে তেলের দাম বাড়ায় বাইকে আগুন দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নয়, বরং ২০২১ সালের ঢাকায় ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটর বাইকে চালকের আগুন দেওয়ার।

By -  Mamun Abdullah
Published -  1 Oct 2026 1:08 AM IST
  • পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও দিয়ে তেলের দাম বাড়ায় বাইকে আগুন দাবিতে প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বাইকে আগুন দেওয়ার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ফেনীতে নিজের বাইকে আগুন দিয়েছেন এক চালক। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

    গত ২০ সেপ্টেম্বর ‘Feni insiders’ নামক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “জ্বালানি তেলের মূল্য "প্রতি লিটারে ২০ টাকা" বাড়িয়ে দেওয়ার পর- ফেনীর জনগণ।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফেনীতে নিজের বাইকে কোনো চালকের আগুন দেওয়া দৃশ্যের নয়; বরং এটি ২০২১ সালের সেপ্টেম্বরে ঢাকার বাড্ডায় ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের বাইকে আগুন দেওয়ার ভিডিও।

    ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “পুলিশের মামলায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে নিজেই দিলেন আগুন” শিরোনামে ‘যমুনা টেলিভিশনে’র ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে পুলিশ মামলা দেয়ায় শওকত আলম নামে এক উবার চালক নিজেই নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। ভিডিওটি দেখুন--


    সার্চ করে “ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের বাইকে আগুন দিলেন চালক” শিরোনামে ‘Channel 24’র ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের এক মোটরসাইকেলচালক ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে নিজেই আগুন দিয়েছেন। ভিডিওটি দেখুন--


    অর্থাৎ, ভাইরাল ভিডিওটি সম্প্রতি জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফেনীতে চালকের নিজের বাইকে আগুন দেওয়ার নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি ২০২১ সালে ঢাকার বাড্ডা লিংক রোড এলাকায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের এক মোটরসাইকেল চালক ট্রাফিক পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে নিজেই আগুন ধরিয়ে দেওয়ার।

    সুতরাং, ২০২১ সালে চালকের নিজের বাইকে আগুন দেওয়ার ভিডিও দিয়ে সম্প্রতি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাইকে আগুন দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

    Tags

    False Claim
    Read Full Article
    Claim :   সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ফেনীতে বাইকে আগুন।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!