Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. হাসিনার দেশে ফেরা নিয়ে ট্রাম্পের...
ফেক নিউজ

হাসিনার দেশে ফেরা নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা বলে পুরোনো ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয়; বরং এটি ২০১৭ সালে জাতিসংঘে সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের সভা শেষে ট্রাম্প ও শেখ হাসিনার কুশল বিনিময়ের দৃশ্য।

By -  Mamun Abdullah
Published -  24 Sept 2026 12:24 AM IST
  • হাসিনার দেশে ফেরা নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা বলে পুরোনো ভিডিও প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পের কুশল বিনিময়ের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, আগামী ৭ ডিসেম্বর দেশে ফেরা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করছে শেখ হাসিনা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ১৩ সেপ্টেম্বর 'বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক' নামে একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "জননেত্রী শেখ হাসিনা দেশে আসবে ৭ই ডিসেম্বর, আলোচনা করছে ডোনাল্ড ট্রাম্প এর সাথে। কী দারুণ ব্যাপার! কেউ ভাবেনি এত তাড়াতাড়ি শেখ হাসিনা দেশে আসতে পারবে। সবাই ভিডিওটি শেয়ার করে নেতাকর্মীদের দেখার সুযোগ করে দিন।” ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আলোচনার কোনো দৃশ্যের নয়; বরং এটি ২০১৭ সালে জাতিসংঘে সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের সভা শেষে ডোনাল্ড ট্রাম্প ও শেখ হাসিনার কুশল বিনিময়ের দৃশ্য।

    ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্পের কাছে প্রত্যাশা নেই বাংলাদেশের: প্রধানমন্ত্রী” শিরোনামে ‘Channel 24’র ইউটিউব চ্যানেলে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনের ভিডিওর সঙ্গে ফেসবুকে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের সভা শেষে ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুশল বিনিময় করেন। স্ক্রিনশট দেখুন--


    পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে “Here's why Sheikh Hasina expects no help from Trump on Rohingya refugees fleeing Myanmar” শিরোনামে ‘WION’র ইউটিউব চ্যানেলে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনের ভিডিওর সঙ্গে ফেসবুকে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে, মায়ানমার থেকে তার দেশে চলে আসা রোহিঙ্গা মুসলমানদের বিষয়ে ১৮ সেপ্টেম্বর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন। তবে তিনি ট্রাম্পের কাছ থেকে কোনো সাহায্যের আশা করছেন না, কারণ শরণার্থীদের বিষয়ে ট্রাম্প তার মনোভাব আগেই পরিষ্কার করে দিয়েছেন। স্ক্রিনশট দেখুন--


    অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার কুশল বিনিময়ের ভিডিওটি সাম্প্রতিক আলোচনার নয়। বরং এটি ২০১৭ সালে জাতিসংঘে সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের সভা শেষে উভয়ের কুশল বিনিময়ের দৃশ্য।

    সুতরাং ২০১৭ সালের ভিডিও দিয়ে শেখ হাসিনা ও ট্রাম্পের সাম্প্রতিক আলোচনা দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   শেখ হাসিনা ৭ ডিসেম্বর দেশে আসা নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করছে।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!