Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. পুরোনো ভিডিও দিয়ে শেখ হাসিনার...
ফেক নিউজ

পুরোনো ভিডিও দিয়ে শেখ হাসিনার প্রকাশ্যে আসার বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে যাওয়ার প্রাক্কালে শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva
Published -  15 Sept 2026 8:11 PM IST
  • পুরোনো ভিডিও দিয়ে শেখ হাসিনার প্রকাশ্যে আসার বলে প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই বছর পরে প্রকাশ্যে আসতে দেখা গেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    ১০ ঘন্টা আগে 'awamilig' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "দীর্ঘ ২ বছর পর শেখ হাসিনা প্রকাশ্যে আসলেন❤️‍🔥।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে যাওয়ার প্রাক্কালে শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে 'TheGalaxias77' নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে বলা হয়, "Sheikh Hasina, Bangladesh Prime Minister, comes out of Hotel Claridge's in London on 18/09/2022. (বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮/০৯/২০২২ তারিখে লন্ডনের হোটেল ক্লারিজেস থেকে বেরিয়ে আসছেন।)"। স্ক্রিনশট দেখুন--



    পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে 'bushrasvlog7910' নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর আলোচ্য ভিডিওটির মত একই পোশাকে শেখ হাসিনার একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে বলা হয়, "Sheikh Hasina at Queens Funeral"। স্ক্রিনশট দেখুন--


    পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওয়েবসাইটে ২০২২ সালের ১০ অক্টোবর "British FM expresses gratitude to PM for joining Queen's Funeral" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আজ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি; তিনি বিষয়টিকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বের অন্যতম মাইলফলক হিসেবে অভিহিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী তাঁর বাংলাদেশি সমকক্ষ ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ মন্তব্য করেন। -- ইংরেজি থেকে অনূদিত)"। স্ক্রিনশট দেখুন--


    এছাড়াও, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অনলাইন ভার্সনে প্রচারিত প্রতিবেদন থেকেও এসংক্রান্ত তথ্য জানা যায়।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি শেখ হাসিনার সম্প্রতি প্রকাশ্যে আসার নয় বরং ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে যাওয়ার প্রাক্কালে শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং শেখ হাসিনার পুরোনো ভিডিওকে দুই বছর পর সম্প্রতি তার প্রকাশ্যে আসার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    Sheikh HasinaLondonQueen Elizabeth
    Read Full Article
    Claim :   দীর্ঘ ২ বছর পর শেখ হাসিনা প্রকাশ্যে আসলেন।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!