Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. শেখ হাসিনার প্রকাশ্যে আসার বলে...
ফেক নিউজ

শেখ হাসিনার প্রকাশ্যে আসার বলে পুরোনো ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২৩ সালের অক্টোবর মাসে লন্ডনে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভিডিওটি ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva
Published -  23 Sept 2026 3:15 PM IST
  • শেখ হাসিনার প্রকাশ্যে আসার বলে পুরোনো ভিডিও প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, অনেকদিন পর শেখ হাসিনাকে প্রকাশ্যে আসতে দেখা গেছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    গত ১৪ সেপ্টেম্বর 'আজম নাছির সৈনিক' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "অনেকদিন পর দেখা গেল শুভেচ্ছা স্বাগতম। জননেত্রী শেখ হাসিনা আগমন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ১৪/৯/২০২৬"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি সম্প্রতি তাঁর প্রকাশ্যে আসার নয়। বরং ২০২৩ সালের অক্টোবর মাসে লন্ডনে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভিডিওটি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ অক্টোবর "স্যাংশন দিলে আমরাও পাল্টা স্যাংশন দিতে পারি: প্রধানমন্ত্রী | Sheikh Hasina | BNP | UK | Somoy TV" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের ১৯ সেকেন্ড থেকে ভিন্ন দিক থেকে ধারণকৃত আলোচ্য ভিডিওটির মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটির ডেস্ক্রিপশানে বলা হয়, "লন্ডনে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। বিএনপির অগ্নি সন্ত্রাসের উল্লেখ করে এর পুনরাবৃত্তি হলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি আইনী প্রক্রিয়া বলে উল্লেখ করেন তিনি। গত জাতীয় নির্বাচনে মনোনয়নের জন্য প্রার্থীদের কাছে তারেক রহমানের টাকা চাওয়ার তথ্য জানিয়ে কয়েকজনের নামও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।"। ইউটিউব ভিডিওটি দেখুন--



    আরো সার্চ করে বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলেও ২০২৩ সালের ২ অক্টোবর "লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা" শিরোনামে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেস্ক্রিপশানে বলা হয়, "লন্ডনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা। তারিখ: ০২ অক্টোবর, ২০২৩"। ইউটিউব ভিডিওটি দেখুন--



    পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে একাত্তর টিভির অনলাইন ভার্সনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, লন্ডনের সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে ২০২৩ সালের ২ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি শেখ হাসিনার সম্প্রতি প্রকাশ্যে আসার নয় বরং ২০২৩ সালের অক্টোবর মাসে লণ্ডনে প্রবাসী বাঙালীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার প্রাক্কালে শেখ হাসিনার আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে তিন বছরের পুরোনো ভিডিওকে সম্প্রতি তার প্রকাশ্যে আসার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Tags

    Sheikh HasinaOld Video
    Read Full Article
    Claim :   অনেকদিন পর দেখা গেল শেখ হাসিনাকে।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!