Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. বাংলাদেশে চাঁদাবাজির দৃশ্য বলে...
ফেক নিউজ

বাংলাদেশে চাঁদাবাজির দৃশ্য বলে ভারতের ছিনতাইয়ের ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের পাঞ্জাব রাজ্যে একজন ভাসমান ফল বিক্রেতার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ভিডিওকে বাংলাদেশে চাঁদাবাজির ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

By -  Ummay Ammara Eva
Published -  23 Sept 2026 2:59 PM IST
  • বাংলাদেশে চাঁদাবাজির দৃশ্য বলে ভারতের ছিনতাইয়ের ভিডিও প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বাংলাদেশের একজন ভাসমান ফল বিক্রেতাকে চাঁদা দিয়ে বাধ্য করছে দু'জন ব্যক্তি। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ২৪ আগস্ট 'Rahad Mollah' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "কেউ বাদ যাবে না। সে ক্ষুদ্র ব্যাবসায়ী হোক, হকার হোক, আর দিনমজুর হোক। চাঁদা থেকে কেউ বাদ পরবে না"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানাতে একজন ভাসমান ফল বিক্রেতা থেকে ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ার ভিডিও এটি।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Voice Of True India' নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টটির ক্যাপশনে বলা হয়, "A CCTV video shows two men approaching a fruit seller and allegedly robbing him after showing a weapon. The men reportedly took his cash and mobile phone before leaving the spot. The incident has raised concern over the safety of small vendors who work on the streets to earn a living. (একটি সিসিটিভি ভিডিওতে দেখা যাচ্ছে দুই ব্যক্তি একজন ফল বিক্রেতার কাছে আসছেন এবং অস্ত্র দেখিয়ে তাকে ছিনতাই করছেন বলে অভিযোগ। ঘটনাস্থল ছাড়ার আগে ওই ব্যক্তিরা তার নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় বলে জানা গেছে। এই ঘটনাটি ছোট বিক্রেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে যারা জীবিকা অর্জনের জন্য রাস্তায় কাজ করে।- অনুদিত)"। পোস্টটির ক্যাপশনে সংবাদটি ভারতের বলে উল্লেখ করা হয়। ইউটিউব ভিডিওটি দেখুন--



    আরো সার্চ করে ২০২৬ সালের ২০ জুলাই 'NEWS 7 PUNJAB' নামে একটি ইউটিউব চ্যানেলে "Nabha Police arrest those who robbed a migrant street vendor" শিরোনামে প্রকাশিত আলোচ্য ভিডিওটির মত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে আলোচ্য ভিডিওটিতে ছিনতাইয়ের সাথে যুক্ত দুজন তরুণকে গ্রেফতার করতে দেখা যায়। ছিনতাইয়ের শিকার তরুণকেও এসময়ে ক্যামেরার সামনে কথা বলতে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--



    আরো সার্চ করে ভারতের পাঞ্জাবের পাটিয়ালা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, "Swift Action. Prompt Justice. 🚨 PS Kotwali Nabha Police swiftly acted on the robbery incident involving a street hawker and has arrested both accused involved in the crime. The investigation is underway, and strict legal action is being taken. (সুইফট অ্যাকশন। দ্রুত বিচার। 🚨 পিএস কোতোয়ালি নাভা পুলিশ রাস্তার ফেরিওয়ালাকে জড়িত ডাকাতির ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং অপরাধের সাথে জড়িত উভয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে, কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।- অনুদিত)"। ফেসবুক পোস্টটি দেখুন--



    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের পাঞ্জাব রাজ্যে একজন ভাসমান ফলবিক্রেতার কাছ থেকে দুজন ছিনতাইকারীর টাকা ছিনতাইয়ের সময়ে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং,ভারতের পাঞ্জাব রাজ্যে ঘটা একটি ছিনতাইয়ের ভিডিওকে বাংলাদেশের চাঁদাবাজির ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Tags

    IndiaOld Video
    Read Full Article
    Claim :   ক্ষুদ্র ব্যাবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!