BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • বিহারের পুরোনো ভিডিও দিয়ে...
ফেক নিউজ

বিহারের পুরোনো ভিডিও দিয়ে ময়মনসিংহে শিশু ধর্ষণের দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভাইরাল ভিডিওটি ময়মনসিংহে ধর্ষণের পর শিশুকে হত্যার নয়। বরং, এটি ভারতের বিহারে শিশু হত্যার ঘটনার ভিডিও।

By -  Mamun Abdullah
Published -  24 May 2026 3:00 PM IST
  • বিহারের পুরোনো ভিডিও দিয়ে ময়মনসিংহে শিশু ধর্ষণের দাবিতে প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর হত্যা করার ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

    গত ২১ মে ‘Shofikul Islam’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “আবারও ময়মনসিংহে ৯ বছরের শিশুকে ভুট্টার জমিতে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। সারাদেশে ধর্ষণের মহা উৎসব চলছে! মাগুরার আছিয়া থেকে মীরপুরের রামিছা যেনা, ধর্ষণ, হত্যা হাজারের উপর। প্রকাশ্য বিচার শূন্য কেন? হে আল্লাহ তুমি রক্ষা কর এসব অপকর্ম থেকে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর হত্যার নয় বরং এটি ভারতের বিহারে সন্দলপুর গ্রামে শিশু হত্যার ঘটনার ভিডিও।

    ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘hasan143shabab143’ নামক ইনস্টাগ্রাম আইডিতে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ঘটনাটি ভারতের সন্দলপুর গ্রামে এক শিশুকে হত্যার।। পোস্টটি দেখুন--

    View this post on Instagram

    A post shared by Hasan Shabab (@hasan143shabab143)


    আলোচ্য তথ্যের ভিত্তিতে কি ওয়ার্ড সার্চ করে “Bihar teen slits 9-year-old's throat after she complained about his substance abuse” শিরোনামে ‘India Today’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের ২ মার্চ প্রকাশিত বলা হয়, বিহারের কাটিহার জেলার কোলাসি থানা এলাকার সন্দলপুর গ্রামে এক নয় বছর বয়সী শিশুকন্যাকে হত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার পুলিশ জানায়, বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরদিন প্রতিবেশী এক নাবালকের হাতেই শিশুটি খুন হয়েছে এবং অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার দিন শিশুকন্যাটি বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেলে পরিবারের সদস্য ও গ্রামবাসী তাকে খুঁজতে শুরু করেন, পরে পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেত থেকে গলা কাটা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ ভিডিওটি সম্প্রতি ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার নয়। বরং এটি ভারতের বিহারে সন্দলপুর গ্রামে শিশু হত্যার ঘটনার ভিডিও।

    সুতরাং ভারতের বিহারে শিশু হত্যার ভিডিও দিয়ে মংমনসিংহে শিশুকে ধর্ষণের পর হত্যার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   ময়মনসিংহে শিশুকে ধর্ষণের পর হত্যা
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!