BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • জামায়াতের আমীরের ছেলের গ্রেফতার...
ফেক নিউজ

জামায়াতের আমীরের ছেলের গ্রেফতার হওয়ার সংবাদটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ২০২২ সালে জঙ্গিসম্পৃক্ততার অভিযোগে জামায়াতের আমীর শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিককে আটক করে পুলিশ।

By - Ummay Ammara Eva |
Published -  9 Feb 2026 8:30 AM IST
  • জামায়াতের আমীরের ছেলের গ্রেফতার হওয়ার সংবাদটি পুরোনো

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সম্প্রতি জঙ্গিসম্পৃক্ততার অভিযোগে জামাতের আমির শফিকুর রহমানের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৭ ফেব্রুয়ারি 'Rs Rasel Sarkar' নামে একটি ফেবসুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "জঙ্গিসম্পৃক্ততার অভিযোগে জামাতের আমির শফিকুর রহমানের ছেলে গ্রে/ফতার"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২২ সালের ১০ নভেম্বর জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতের আমীর শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক শফিকুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

    আলোচ্য ভিডিওটির উপরের দিকে বেসরকারি সম্প্রচার মাধ্যম একাত্তর টেলিভিশনের লোগো দেখতে পাওয়া যায়। ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ নভেম্বর "জ' ঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রিমান্ডে জামায়াত আমিরের ছেলে রাফাত | News | Ekattor TV" শিরোনামে প্রচারিত আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটি থেকে জানা যায়, ২০২২ সালের ৯ নভেম্বর সিলেট থেকে রাফাত সাদিক শফিকুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ দমন বিভাগ। ইউটিউব ভিডিওটি দেখুন--


    এছাড়াও, ওই একই সময়ে একই তথ্যসহ প্রতিবেদন প্রকাশ করে ডেইলি স্টার বাংলা, দৈনিক সমকালসহ একাধিক গণমাধ্যমে।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয় এবং পোস্টে যুক্ত ভিডিওটি সাম্প্রতিক নয়। ২০২২ সালের ১০ নভেম্বর জঙ্গিবাদের সাথে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতের আমীর শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক শফিকুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

    সুতরাং জামায়াতের আমীর শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক শফিকুল্লাহকে গ্রেফতারের পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Tags

    Jamaat E IslamJamaat Dr Shafikur RahmanArrest
    Read Full Article
    Claim :   জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামাতের আমির শফিকুর রহমানের ছেলে গ্রেফতার।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!