BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ‘পিতৃপরিচয় থেকেও জুলাইযোদ্ধা পরিচয়...
ফেক নিউজ

‘পিতৃপরিচয় থেকেও জুলাইযোদ্ধা পরিচয় গর্বের’ বলে মন্তব্য করেনি ডা. মিতু

আলোচ্য মন্তব্যটি তাঁর নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু।

By -  Mamun Abdullah
Published -  24 May 2026 1:50 PM IST
  • ‘পিতৃপরিচয় থেকেও জুলাইযোদ্ধা পরিচয় গর্বের’ বলে মন্তব্য করেনি ডা. মিতু

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুদা মিতুর মন্তব্যযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যেখানে তার বরাতে উল্লেখ করা হয়েছে, আমি আমার পিতৃপরিচয়ের চেয়ে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিতে বেশি গর্ববোধ করি। কারণ আমার বাবা-মা শুধু আমাকে জন্ম দিয়েছেন, আর জুলাই জন্ম দিয়েছে একটি দেশকে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এবং এখানে।

    গত ১৮ মে 'The Daily Trinomul - দৈনিক তৃণমূল' নামের একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। যেখানে উল্লেখ্য করা হয়, "আমি আমার পিতৃপরিচয়ের চেয়ে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিতে বেশি গর্ববোধ করি। কারণ আমার বাবা-মা শুধু আমাকে জন্ম দিয়েছেন, আর জুলাই জন্ম দিয়েছে একটি দেশকে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ড ও এর তথ্য ভুয়া। আলোচ্য ফটোকার্ডটিতে উল্লিখিত মন্তব্যটি তার নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন ডা. মাহমুদা মিতু।

    কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের প্রতিবেদন বা তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বাসযোগ্য কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

    এমনকি কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য মন্তব্যযুক্ত কোনো পোস্ট ডা. মাহমুদা মিতুর ভেরিফায়েড ফেসবুক আইডিতে খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--


    ভাইরাল মন্তব্যযুক্ত ফটোকার্ডের ব্যাপারে ডা. মাহমুদা মিতুর কাছে জানতে চাইলে তিনি বুম বাংলাদেশকে বলেন, “ফটোকার্ডটি ফেক। এমন কোনো মন্তব্য কোথাও করিনি।”

    অর্থাৎ আলোচ্য মন্তব্যযুক্ত ফটোকার্ডটি ভুয়া। মাহমুদা এমন কোনো মন্তব্য করেননি।

    সুতরাং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর নামে ভুয়া মন্তব্যযুক্ত ফটোকার্ড বিভ্রান্তিকভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

    Read Full Article
    Claim :   আমি আমার পিতৃপরিচয়ের চেয়ে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিতে বেশি গর্ববোধ করি: ডা মাহমুদা এমপি
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!