Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. গণমাধ্যমে নাইজেরিয়ার দুর্ঘটনায়...
ফেক নিউজ

গণমাধ্যমে নাইজেরিয়ার দুর্ঘটনায় জিম্বাবুয়ের ছবি ব্যবহার

বুম বাংলাদেশ দেখেছে, দৈনিক ইনকিলাবে জিম্বাবুয়ের ঘটনার ছবি নাইজেরিয়ার ঘটনার দৃশ্য বলে প্রচার করা হয়েছে।

By -  BOOM FACT Check Team
Published -  30 Aug 2026 12:12 PM IST
  • গণমাধ্যমে নাইজেরিয়ার দুর্ঘটনায় জিম্বাবুয়ের ছবি ব্যবহার

    সামাজিক মাধ্যম ফেসবুকে দৈনিক ইনকিলাবের পেজে সাম্প্রতিক নাইজেরিয়ার একটি রাজ্যে নৌকাডুবির ঘটনার বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ঘটনার দৃশ্য হিসেবে একটি ছবিকে উপস্থাপন করা হয়েছে (প্রতিবেদনের ১৫ সেকেন্ড থেকে......)। প্রতিবেদনটি দেখুন এখানে।

    গনমাধ্যমটির 'The Daily Inqilab' ফেসবুক পেজে গত ২১ আগস্ট প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 'নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকা ডুবে নিহত ৫০। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন --



    ফ্যাক্ট-চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দৈনিক ইনকিলাবের ভিডিও প্রতিবেদনে প্রচারিত ছবিটি গত ২০ আগস্ট নাইজেরিয়ার নৌকাডুবির ঘটনার নয় বরং জিম্বাবুয়েতে গত ১১ আগস্ট জিম্বাবুয়েতে ভয়াবহ ফেরিডুবির ঘটনার।

    প্রতিবেদনে আলোচ্য ঘটনার দৃশ্য হিসেবে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে 'দ্য স্টেটসম্যান' গ্রুপ দ্বারা পরিচালিত 'দৈনিক স্টেটসম্যান' এর অনলাইন সংস্করণে "জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২, নিহতদের মধ্যে ১৮ জন শিশু" শিরোনামে গত ১৬ আগস্ট একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচ্য দৃশ্যের ছবি পাওয়া যায় এবং প্রচারিত ছবিটির সাথে মিলও পাওয়া যায়। দেখুন--



    প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে জিম্বাবুয়ের গণমাধ্যম Zimcitizennews সাইটে গত ১৫ আগস্ট "ZRGT Calls for Safety Overhaul After Lake Kariba Ferry Disaster Kills 44" শিরোনামে আলোচ্য ছবি সহ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

    এতে উল্লেখ করা হয়, জিম্বাবুয়ের কারিবা লেকে (Lake Kariba) 'এমবুয়ানেহান্দা' (Mbuyanehanda) নামের একটি সরকারি ফেরি ডুবে যাওয়ার ফলে বেশকিছু যাত্রীর মৃত্যু হয়েছে এবং প্রতিবেদন লেখার সময়ে ৬৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন --



    অর্থাৎ ছবিটি গত ২০ আগস্ট নাইজেরিয়ার নৌকাডুবির ঘটনার নয় বরং জিম্বাবুয়েতে গত ১১ আগস্ট জিম্বাবুয়েতে ভয়াবহ ফেরিডুবির ঘটনার।

    উল্লেখ্য, ইনকিলাবের ভিডিও প্রতিবেদনে উক্ত ছবিটি ব্যতীত নাইজেরিয়ার ঘটনার ছবিও প্রচার করা হয়েছে।

    সুতরাং গণমাধ্যমে জিম্বাবুয়ের ঘটনার ছবি নাইজেরিয়ার ঘটনার ছবি বলে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

    Tags

    Media Watch
    Read Full Article
    Claim :   নাইজেরিয়ার যাত্রীবাহী নৌকাডুবির ছবি।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!