Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. ইন্দোনেশিয়ার ভিডিও দিয়ে ফ্রান্সের...
ফেক নিউজ

ইন্দোনেশিয়ার ভিডিও দিয়ে ফ্রান্সের আন্দোলনের ভিডিও বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ফ্রান্সের আন্দোলনের কোনো দৃশ্যের নয়; বরং এটি ২০২৫ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের দৃশ্য।

By -  Mamun Abdullah
Published -  26 Oct 2026 10:23 PM IST
  • ইন্দোনেশিয়ার ভিডিও দিয়ে ফ্রান্সের আন্দোলনের ভিডিও বলে প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বিক্ষোভকারীদের সাথে পুলিশের মুখোমুখির একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ফ্রান্সের চলমান আন্দোলনের দৃশ্য । এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

    গত ২০ অক্টোবর ‘Tuku Laskar’ নামক একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ফরাসি পুলিশের দৃঢ়তা ও ধৈর্যের প্রশংসা করতেই হয়। এশিয়ার কোনো দেশ হলে এতক্ষণে হয়তো ছাত্রদের ওপর গুলি চালানো হয়ে যেত। পুলিশকর্মীরা কতটা প্রশিক্ষিত, তা সত্যিই প্রশংসনীয়।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি ফ্রান্সের চলমান আন্দোলনের নয়। বরং ভিডিওটি ২০২৫ সালের আগস্টে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের একটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের দৃশ্য।

    ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “Indonesia: Protests escalate after death of demonstrator” শিরোনামে ‘টাইমস অব ইন্ডিয়া’র ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ৩০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ২০২৫ সালের আগস্টে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের একটি শহরে দেশটির সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে চলা বিক্ষোভে পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে এক তরুণ মোটরচালক নিহত হন। এই মৃত্যুর জেরে দেশটিতে আন্দোলন আরও তীব্র রূপ নেয়। স্ক্রিনশট দেখুন--


    রিভার্স ইমেজ সার্চ করে ‘bbcindonesia’ এর ইনস্টাগ্রাম একাউন্টে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ৩০ আগস্ট প্রকাশিত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে চলা বিক্ষোভে পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে এক তরুণ মোটরচালক নিহত হন। এই মৃত্যুর জেরে দেশটিতে আন্দোলন আরও তীব্র রূপ নেয়, যার ফলে বিক্ষুব্ধ জনতা পুলিশের সদর দপ্তরে চড়াও হয় এবং গাড়িতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও পুলিশ প্রধান এই ঘটনার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। স্ক্রিনশট দেখুন--


    অর্থাৎ আলোচ্য ভাইরাল ভিডিওটি ফ্রান্সের চলমান আন্দোলনে বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থানের দৃশ্যের নয়। বরং এটি ২০২৫ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় আন্দোলনের দৃশ্যের ভিডিও।

    সুতরাং ইন্দোনেশিয়ার আন্দোলনের ভিডিও দিয়ে ফ্রান্সের চলমান আন্দোলনের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   ফ্রান্সের চলমান আন্দোলনের ভিডিও।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!