BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • স্কুল শিক্ষককে বিএনপি নেতার ছেলের...
ফেক নিউজ

স্কুল শিক্ষককে বিএনপি নেতার ছেলের মারধর দাবিতে ভারতের ভিডিও প্রচার

শিক্ষককে ঘুষি মারার এই ভিডিওটি বাংলাদেশের নয়; বরং এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা জেলার একটি স্কুলের ঘটনার।

By - Mamun Abdullah |
Published -  14 March 2026 1:47 AM IST
  • স্কুল শিক্ষককে বিএনপি নেতার ছেলের মারধর দাবিতে ভারতের ভিডিও প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, কুমিল্লায় একটি স্কুলের শিক্ষককে বিএনপির প্রভাবশালী নেতার ছেলে মানজা মানিক মারধর করছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

    গত ৯ মার্চ ‘Md Nur Alam’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “জীবন গড়ার কারিগররাও এই দেশে অবহেলিত আহারে বাংলাদেশ, কুমিল্লায় স্কুল শিক্ষককে মারলেন বিএনপির প্রভাবশালী নেতার ছেলে মানজা মানিক।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়; বরং এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা জেলার একটি স্কুলের ঘটনা দৃশ্যের।

    ভাইরাল ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “Class 10 Student Punches Teacher At Andhra Pradesh School, Video Sparks Outrage” শিরোনামে ‘NDTV’ এর ইউটিউব চ্যানেলে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৬ সালের ৮ মার্চ প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার বাপুলাপাডু মণ্ডলের বীরাবল্লী জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেখানে ক্যাম্পাসে তর্কের এক পর্যায়ে দশম শ্রেণির এক ছাত্র এক শিক্ষককে ঘুষি মারার অভিযোগ উঠে। স্কুল চলাকালীন শিক্ষক ছাত্রটিকে তিরস্কার করলে সংঘর্ষ শুরু হয়, কিন্তু পরিস্থিতি দ্রুত শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এই মর্মান্তিক ঘটনাটি শিক্ষার্থী এবং কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে এবং হামলার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের জন্ম দেয়। ভিডিওটি দেখুন--


    পরবর্তীতে কি ওয়ার্ড সার্চ করে “Andhra student punches teacher as classroom dispute turns violent. Video goes viral” শিরোনামে ‘India Today’ এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ৬ মার্চ প্রকাশিত প্রতিবেদনে প্রকাশিত ছবিগুলোর সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, অন্ধ্রপ্রদেশের একটি সরকারি স্কুলের দশম শ্রেণির এক ছাত্র স্কুল প্রাঙ্গণে উত্তপ্ত তর্কের পর এক শিক্ষককে ঘুষি মেরেছে বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বীরাবল্লী গ্রামের জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে এই ঝগড়ার ঘটনা ঘটে। স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার দৃশ্যের নয়; বরং এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা জেলার একটি স্কুলের ঘটনার দৃশ্য।

    সুতরাং ভারতের ভিডিও দিয়ে বাংলাদেশে বিএনপি নেতার ছেলে স্কুল শিক্ষককে মারধর করছেন দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   কুমিল্লায় স্কুল শিক্ষককে মারলেন বিএনপির প্রভাবশালী নেতার ছেলে মানজা মানিক
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!