BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী...
ফেক নিউজ

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা প্রার্থিতা প্রত্যাহার করেননি

বুম বাংলাদেশ দেখেছে, ধর্মজ্যোতি চাকমার প্রার্থিতা প্রত্যাহারের দাবিটি মিথ্যা। বিষয়টি তিনি নিজেই তার ফেসবুক পেজে জানিয়েছেন।

By - Boom Live Bangladesh |
Published -  12 Feb 2026 5:35 PM IST
  • খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা প্রার্থিতা প্রত্যাহার করেননি

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সাধারণ পোস্ট করা হয়েছে; এতে উল্লেখ করা হয়েছে রাজনৈতিক চাপে পড়ে খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার ধর্মজ্যোতি চাকমা তার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এ ধরনের পোস্ট দেখুন এখানে ও এখানে।

    গত ১২ ফেব্রুয়ারি ‘BGT shows’ নামক পেজ থেকে এরকম একটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, রাজনৈতিক চাপে পড়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ধর্মজ্যোতি চাকমা। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ধর্মজ্যোতি চাকমা তার প্রার্থিতা প্রত্যাহার করেননি, বিষয়টিকে গুজব বলে তিনি নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তার পেজ থেকে দেখা যায় তিনি নির্বাচনের দিন তিনি সক্রিয়ভাবে মাঠে ছিলেন, কেন্দ্র পরিদর্শন করেছেন।

    সার্চ করে মূলধারার কোনো গণমাধ্যমে ধর্মজ্যোতি চাকমার প্রার্থীতা প্রত্যাহারের কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তিতে সার্চ করে ধর্মজ্যোতি চাকমার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক পেজ)-এ আজ ১২ই ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। এতে ধর্মজ্যোতি চাকমা তার প্রার্থীতা প্রত্যাহারের দাবিটিকে গুজব বলে উল্লেখ করে ভোটারদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সারাদিন ঘোড়া মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেছেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    এছাড়াও ধর্মজ্যোতি চাকমার নিজের ফেসবুক পেজটিতে-এ আজ ১২ই ফেব্রুয়ারি প্রকাশিত আরো বেশকিছু পোস্ট পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ধর্মজ্যোতি চাকমার পেজে দুপুর ১টার দিকে নিজের ভোট দিতে এবং তিনটার দিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের ছবি পোস্ট করতে দেখা গেছে। পোস্টগুলো থেকে বোঝা যায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। স্ক্রিনশটের কোলাজ দেখুন--



    অর্থাৎ ধর্মজ্যোতি চাকমা প্রার্থিতা প্রত্যাহার করেননি।

    সুতরাং সামাজিক মাধ্যমে ধর্মজ্যোতি চাকমা প্রার্থিতা প্রত্যাহার করেছেন মর্মে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সত্য নয়।

    Read Full Article
    Claim :   রাজনৈতিক চাপে পড়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন ধর্মজ্যোতি চাকমা।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!