Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. বিএনপি মিডিয়া সেলের তথ্যে ভুল বলে...
ফেক নিউজ

বিএনপি মিডিয়া সেলের তথ্যে ভুল বলে এনসিপির দেয়া তথ্যটি বরং সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, গত ২১ সেপ্টেম্বর বৈশ্বিক মূল্য তালিকায় বাংলাদেশি মূদ্রায় শ্রীলঙ্কায় পেট্রোলের মূল্য ছিল ১৭৮ টাকা।

By -  Ummay Ammara Eva
Published -  25 Sept 2026 9:17 PM IST
  • বিএনপি মিডিয়া সেলের তথ্যে ভুল বলে এনসিপির দেয়া তথ্যটি বরং সঠিক নয়

    সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, বিএনপির মিডিয়া সেল থেকে শ্রীলঙ্কায় ডিজেলের বর্তমান মূল্যের ব্যাপারে মিথ্যা তথ্য প্রচার করে বলা হচ্ছে, বিএনপির মিডিয়া সেল থেকে প্রচারিত তথ্যে দেখানো হয়েছে শ্রীলঙ্কায় এখন ডিজেলের মূল্য ১৭৯ টাকা যদিও দেশটিতে ডিজেলের বর্তমান মূল্য ১৪২ টাকা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    গত ২২ সেপ্টেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করা হয়। ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "বিভিন্ন দেশের জ্বালানি তেলের (ডিজেল) মূল্যবৃদ্ধির বিভ্রান্তিকর তথ্য দিল বিএনপির মিডিয়া সেল! বিস্তারিত কমেন্ট সেকশনে।" এছাড়াও, ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "বিভিন্ন দেশের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিভ্রান্তিকর তথ্য দিল বিএনপির মিডিয়া সেল। ভারত- বিএনপির প্রচারিত মূল্য ১৩৪.৭৬ টাকা। তথ্য যাচাইয়ে মিলেছে ভিন্ন চিত্র। প্রকৃত মূল্য ১২৮ টাকা (কলকাতা) ১২২ টাকা (দিল্লী)। শ্রীলঙ্কা- বিএনপির প্রচারিত মূল্য ১৭৯.৪২ টাকা। তথ্য যাচাইয়ে মিলেছে ভিন্ন চিত্র। প্রকৃত মূল্য ১৪২ টাকা"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    বিএনপির মিডিয়া সেলের পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ২১ সেপ্টেম্বর বৈশ্বিক মূল্য তালিকায় বাংলাদেশি মূদ্রায় শ্রীলঙ্কায় পেট্রোলের মূল্য ছিলো ১৭৮ টাকা, যা বিএনপির প্রচারিত মূল্য তালিকার (১৭৯.৪২ টাকা) কাছাকাছি। আর বিএনপির মিডিয়া সেলের মূল্য তালিকায় ভুল তথ্য দাবি করে এনসিপির মিডিয়া সেলের দেয়া মূল্য তালিকায় শ্রীলঙ্কায় বর্তমান ডিজেলের মূল্য দেখানো হয়েছে ১৪২ টাকা, যা প্রকৃত মূল্যের সাথে বিস্তর পার্থক্য রয়েছে।

    আলোচ্য পোস্টের দাবিটি যাচাই করতে কি-ওয়ার্ড সার্চ করে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের খুচরা জ্বালানি ও শক্তি বা এনার্জি দাম ট্র্যাক ও তুলনা করার আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল পেট্রোল প্রাইসেস ডট কমের ওয়েবসাইটে সার্চ করে দেখা যায়, বাংলাদেশি মূদ্রায় শ্রীলঙ্কায় ডিজেলের বর্তমান মূল্য ১৭৮.৩৩৭ টাকা। স্ক্রিনশট দেখুন--





    এছাড়াও, tolls.eu নামে আরেকটি ওয়েবসাইটে পাওয়া সূচক থেকেও শ্রীলংকায় ডিজেলের বর্তমান মূল্যের ব্যাপারে একই তথ্য পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



    এছাড়াও, rhinocarhire.com নামে আরেকটি ওয়েবসাইট থেকেও একই তথ্য পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--


    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। গত ২১ সেপ্টেম্বরের বৈশ্বিক মূল্য তালিকায় বাংলাদেশি মূদ্রায় শ্রীলঙ্কায় পেট্রোলের মূল্য ছিলো ১৭৮ টাকা। যা, আলোচ্য ফেসবুক পোস্টের করা দাবি অনুযায়ী সত্য নয়। শ্রীলঙ্কায় ডিজেলের বর্তমান মূল্য এবং বিএনপির মিডিয়া সেলের মিথ্যাচার করার তথ্যটি আলোচ্য দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

    সুতরাং বিএনপির মিডিয়া সেল থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Tags

    BNPFalse Claim
    Read Full Article
    Claim :   বিভিন্ন দেশের জ্বালানি তেলের (ডিজেল) মূল্যবৃদ্ধির বিভ্রান্তিকর তথ্য দিল বিএনপির মিডিয়া সেল।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!