পুলিশ হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যযুক্ত ভুয়া ফটোকার্ড ভাইরাল
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে যমুনা টিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপ থেকে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের লোগো যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে, জুলাই আন্দোলনে পুলিশ হত্যায় জড়িতদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৯ ফেব্রুয়ারি 'Banaja Begum' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "আগে মাহাদী কে এরেস্ট করে শাস্তি দেন সে তো নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে জানিয়েছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন যমুনা টেলিভিশনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডে উল্লিখিত জুলাই আন্দোলনে পুলিশ হত্যায় জড়িতদের বিচার করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মন্তব্য-সম্পর্কিত কোনো তথ্য ভিন্ন কোনো গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে যমুনা টেলিভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৯ ফেব্রুয়ারি একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, যমুনা টেলিভিশন এমন সংবাদ প্রকাশ করেনি। গুজবে বিভ্রান্ত হবেন না। পোস্টটি দেখুন--
অর্থাৎ যমুনা টেলিভিশনের এর লোগো ব্যবহার করে জুলাই আন্দোলনে পুলিশ হত্যায় জড়িতদের বিচার করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মন্তব্য-সম্পর্কিত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যমুনা টেলিভিশন এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে বা সূত্র দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।




