BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • পাকিস্তানের টেস্ট পরাজয় নিয়ে ডাকসু...
ফেক নিউজ

পাকিস্তানের টেস্ট পরাজয় নিয়ে ডাকসু সম্পাদকের নামে ভুয়া মন্তব্য প্রচার

ভাইরাল মন্তব্যটি ফেক বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছে ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

By -  Mamun Abdullah
Published -  24 May 2026 2:50 PM IST
  • পাকিস্তানের টেস্ট পরাজয় নিয়ে ডাকসু সম্পাদকের নামে ভুয়া মন্তব্য প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদের মন্তব্যযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যেখানে তার বরাতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের হারে যারা নগ্ন উল্লাস করতে পারে তারাই সত্যিকারের ভারতীয় দালাল। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।

    গত ২০ মে 'The Daily Trinomul - দৈনিক তৃণমূল' নামের একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। যেখানে উল্লেখ্য করা হয়, "পাকিস্তানের হারে যারা নগ্ন উল্লাস করতে পারে তারাই সত্যিকারের ভারতীয় দালাল, এস এম ফরহাদ, জিএস ডাকসু।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ড ও এর তথ্য ভুয়া। ভাইরাল ফটোকার্ডটিতে উল্লিখিত মন্তব্যটি তার নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন ডাকসু জিএস এস এম ফরহাদ।

    কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের প্রতিবেদন বা তথ্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

    এমনকি কি ওয়ার্ড সার্চ করে আলোচ্য মন্তব্যযুক্ত কোনো পোস্ট এস এম ফরহাদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--



    আলোচ্য মন্তব্যযুক্ত ফটোকার্ডের ব্যাপারে এস এম ফরহাদ বুম বাংলাদেশকে বলেন, “ভাইরাল ফটোকার্ডটির মন্তব্যটি আমার নয়। এটি ফেক। আমি এমন কোনো মন্তব্য কোথাও করিনি।”

    অর্থাৎ আলোচ্য মন্তব্যযুক্ত ফটোকার্ডটি ভুয়া। এস এম ফরহাদ এমন কোনো মন্তব্য করেননি।

    সুতরাং ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদের নামে ভুয়া মন্তব্যযুক্ত ফটোকার্ড বিভ্রান্তিকভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

    Read Full Article
    Claim :   পাকিস্তানের হারে যারা নগ্ন উল্লাস করতে পারে তারাই সত্যিকারের ভারতীয় দালাল: এস এম ফরহাদ
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!