Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. রিয়াদ বিমানবন্দরে হুথিদের...
ফেক নিউজ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার বলে ভিন্ন ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, রিয়াদ বিমানবন্দরে হামলার নয় বরং গত মার্চ মাসে দুবাইয়ের আকাশে ইরানের চালানো মিসাইল হামলা চলাকালে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva
Published -  16 Oct 2026 8:41 PM IST
  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার বলে ভিন্ন ভিডিও প্রচার

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সময়ে ভিডিওটি ধারণ করা হয়েছে। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। এছাড়াও, অনলাইন পোর্টাল জাগরণ নিউজের ফেসবুক পেজেও আলোচ্য ভিডিওটি একই দাবিসহ পোস্ট করা হয়।

    গত ১৩ অক্টোবর অনলাইন পোর্টাল জাগরণ নিউজের ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হা/ম/লা!"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নয় বরং গত মার্চ মাসে দুবাইয়ে ইরানের চালানো মিসাইল হামলা চলাকালে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে তুরস্ক থেকে প্রচারিত গণমাধ্যম AHaber.com -এর ওয়েবসাইটে গত ১৮ মার্চ "Dubai'ye füze saldırısı engellendi: O anlar görüntülendi (দুবাইতে ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ: ভিডিওতে ধরা পড়ল সেই মুহূর্ত)" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনের সাথে যুক্ত করা ভিডিওতে আলোচ্য ভিডিটিওর মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "İran, ABD-İsrail’in 28 Şubat’ta başlattığı saldırılara karşı misilleme saldırılarını sürdürüyor. Birleşik Arap Emirlikleri’nin (BAE) Dubai kentine fırlatılan bir füzenin engellendiği açıklandı. Dubai Medya Ofisi tarafından yapılan açıklamada, hava savunma sisteminin füzeyi başarılı bir şekilde engellediği ve herhangi bir yaralanma vakasının yaşanmadığı belirtildi. (২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলার জবাবে ইরান তাদের প্রতিশোধমূলক আক্রমণ অব্যাহত রেখেছে। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। দুবাই মিডিয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করেছে এবং এতে কেউ হতাহত হয়নি।)"। স্ক্রিনশট দেখুন--


    আরো সার্চ করে ভারত থেকে পরিচালিত গণমাধ্যম এনডিটিভির ইউটিউব চ্যানেল এনডিটিভি প্রফিটে গত ৩১ মার্চ "Iran Tricks Dubai's Defences, Uses Decoy Flares To Waste UAE's Missiles Worth Millions" শিরোনামে আপলোড করা একটি ভিডিও প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "Iran allegedly launched a missile equipped with flare decoys, prompting air defences in Dubai to fire hundreds of interceptor missiles unnecessarily, reportedly depleting about 50% of their defensive stock.” (অভিযোগ রয়েছে যে, ইরান ফ্লেয়ার ডিকয় (বিভ্রান্তকারী সরঞ্জাম) যুক্ত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার ফলে দুবাইয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অপ্রয়োজনীয়ভাবে শত শত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়; এতে তাদের প্রতিরক্ষা মজুদের প্রায় ৫০ শতাংশ শেষ হয়ে গেছে বলে জানা গেছে।)"। স্ক্রিনশট দেখুন--



    এছাড়াও, আন্তর্জাতিক গণমাধ্যম takvim.com এবং the-express.com এর ওয়েবসাইটে এবং pravdaru news-এর ইনস্টাগ্রাম একাউন্টে প্রচারিত সংবাদ থেকেও আলোচ্য ভিডিওটির ব্যাপারে একই তথ্য পাওয়া যায়।

    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি রিয়াদ বিমানবন্দরে হামলার নয়। গত মার্চ মাসে দুবাইয়ে ইরানের চালানো মিসাইল হামলা চলাকালে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং দুবাইয়ে ইরানের চালানো মিসাইল হামলার ভিডিও শেয়ার করে ভিডিওটি রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

    Tags

    Different IncidentFalse Claim
    Read Full Article
    Claim :   সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!