মির্জা ফখরুলের নামে আওয়ামীলীগ নিয়ে ভুয়া মন্তব্যযুক্ত ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, বানোয়াট একটি মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামের সাথে যুক্ত করে প্রচার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে- বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 'এদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ, তারা ফিরবে এই বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে' শীর্ষক মন্তব্য করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৪ এপ্রিল ‘প্রতিদিন খবর24’ নামক একটি পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট-চেক:
বুম বাংলাদেশ দেখেছে, দাবিটি সঠিক নয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কোনো মন্তব্যের কোনো তথ্য কোথাও পাওয়া যায়না। দাবিটি প্রচারের ক্ষেত্রে কোনো তথ্যসূত্র কিংবা তিনি কোথায় কখন এমন মন্তব্য করেছেন তা উল্লেখ করা হয়নি। মূলত বানোয়াট মন্তব্যটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামের সাথে যুক্ত করে প্রচার করা হয়েছে।
সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কোনো মন্তব্যের তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে দাবিটি প্রচার করা হয়েছে এমন বিভিন্ন পেজের পোস্টে গিয়ে দেখা যায় মন্তব্যটির কোনো তথ্যসূত্র অর্থাৎ তিনি কোথায় কখন এমন মন্তব্য করেছেন তা উল্লেখ করা হয়নি।
এছাড়াও, মির্জা ফখরুলের ফেসবুক অ্যাকাউন্ট, বিএনপির ফেসবুক পেজ কিংবা মিডিয়া সেলের পেজেও মির্জা ফখরুল এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মন্তব্যটি যুক্ত করে প্রচার করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে বানোয়াট মন্তব্য যুক্ত করে ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।




