Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের...
ফেক নিউজ

শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মুখোমুখি হওয়ার ভিডিওটি ৬ মাস আগের

বুম বাংলাদেশ দেখেছে, গত এপ্রিল মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানকে নিয়ে করা পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানার সামনে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নেয়।

By -  Ummay Ammara Eva
Published -  12 Oct 2026 8:40 PM IST
  • শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মুখোমুখি হওয়ার ভিডিওটি ৬ মাস আগের

    সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, শাহবাগ থানার সামনে ছাত্রদল এবং ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নিয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

    গত ৫ অক্টোবর 'Ajker potrika' নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "শাহবাগ থানার সামনে ছাত্রদল এবং ছাত্রশিবির মুখোমুখি অবস্থান করছে @highlight" । ভিডিওটিতে ডাকসুর সর্বশেষ নির্বাচিত ভিপি সাদিক কায়েমকে উপস্থিত থাকতে দেখা যায় এবং বিপরীত দিকে থাকা শিক্ষার্থীদেরকে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি সাম্প্রতিক কোনো উত্তেজনার ঘটনায় ধারণকৃত নয়। গত এপ্রিল মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে করা একটি পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষিতে শাহবাগ থানার সামনে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নেয়।

    আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির উপরের দিকে দৈনিক পত্রিকা সমকালের লোগো দেখতে পাওয়া যায়। এর প্রেক্ষিতে কি-ওয়ার্ড সার্চ করে ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গত ২৩ এপ্রিল সমকালের ইউটিউব চ্যানেলে "শাহবাগ থানার সামনে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি অবস্থানে | Shahbagh | ChhatraShibir | ChhatraDal" শিরোনামে প্রচারিত আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--



    আরো সার্চ করে সমকালের ফেসবুক পেজে পোস্ট করা আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--


    পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল জাগোনিউজের ওয়েবসাইটে গত ২৩ এপ্রিল "শাহবাগ থানায় সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৮ জন ঢামেকে ভর্তি" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "রাজধানীর শাহবাগ থানা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানার ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।"। স্ক্রিনশট দেখুন--


    এছাড়াও, ওই একই দিনে বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভির অনলাইন ভার্সনে প্রচারিত প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই প্রতিবেদনে সংযুক্ত এনটিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওটি দেখুন--



    অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সম্প্রতি ছাত্রদল ও ছাত্রশিবিরের মুখোমুখি হওয়ার নয়। গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে করা ফেসবুক পোস্টের জেরে বিরোধের ঘটনায় আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

    সুতরাং ছাত্রদল বনাম ছাত্রশিবির বিরোধের জেরে মুখোমুখি হওয়ার ছয় মাস আগের ভিডিও শেয়ার করে তা সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর।

    Tags

    BNPChatrashibirOld Video
    Read Full Article
    Claim :   শাহবাগ থানার সামনে ছাত্রদল এবং ছাত্রশিবির মুখোমুখি অবস্থান করছে।
    Claimed By :  Facebook post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!