Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ...
ফেক নিউজ

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ মিছিলকে আওয়ামীলীগের লকডাউনের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ভিডিওটি আওয়ামী লীগের লকডাউনের পক্ষে মিছিলের নয়। বরং এটি ১২ আগস্ট মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিলের।

By -  Mamun Abdullah
Published -  26 Nov 2026 7:40 PM IST
  • অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ মিছিলকে আওয়ামীলীগের লকডাউনের বলে প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে মশাল মিছিলের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি লকডাউন কর্মসূচী সফল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

    গত ১৮ নভেম্বর ‘মোঃ শরীফ হোসাইন’ নামক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে আওয়ামী লীগের মশাল মিছিল।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ লকডাউনের পক্ষে মিছিলের নয়; বরং এটি গত ১২ আগস্ট মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিলের ভিডিও।

    ভাইরাল ভিডিওটি থেকে কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘ariyan_ahmed_nusan’ নামক একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ১৩ আগস্ট প্রকাশিত ভিডিওর সাথে ফেসবুকে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, মাদারীপুরে মশাল মিছিল। ভিডিওটি দেখুন--

    View this post on Instagram

    A post shared by ARi YA Nヅ (@ariyan_ahmed_nusan)


    পরবর্তীতে কি ওয়ার্ড সার্চ করে ‘Madaripur Moitri Media centre /মৈত্রী মিডিয়া’ নামক একটি ফেসবুক পেজে আরো একটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ১৩ আগস্ট প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে সম্প্রতি আওয়ামী লীগের মশাল মিছিরের দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, মাদারীপুরের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের শকুনি লেকের পাড়ের মুক্তমঞ্চ থেকে মিছিলটি বের হয়। এতে ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার বিক্ষোভকারী এতে অংশগ্রহণ করেন। মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। ভিডিওটি দেখুন--

    পাশাপাশি, কি ওয়ার্ড সার্চ করে “মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল” শিরোনামে ‘স্টার টিভি’র অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ১২ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বিডি ইউনিয়নের ভুক্তভোগী পরিবার ও সচেতন মহলের লোকজন। এতে অংশ নেন ছাত্রদল, ছাত্রশিবির, গণধিকার পরিষদ, বৈষম্যের ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার (১২ আগস্ট) রাতে শহরের শকুনি লেকপাড়ে মুক্তমঞ্চে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর তীর ও বসতভিটা রক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। স্ক্রিনশট দেখুন--


    অর্থাৎ মশাল মিছিলের ভিডিওটি আওয়ামী লীগের লকডাউনের কর্মসূচীর অংশ হিসেবে মশাল মিছিলের নয়। বরং এটি মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে একটি অরাজনৈতিক মশাল মিছিলের ভিডিও।

    সুতরাং মাদারীপুরে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিলের ভিডিও দিয়ে ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কে আওয়ামী লীগের মশাল মিছিল।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!