Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. বিশ্বকাপ জয়ে স্পেনের অভিনব উদযাপনের...
ফেক নিউজ

বিশ্বকাপ জয়ে স্পেনের অভিনব উদযাপনের বলে এআই ভিডিও গণমাধ্যমে

বুম বাংলাদেশ দেখেছে, গণমাধ্যমে প্রচারিত স্পেন জাতীয় দলের উদযাপনের ভিডিওটি বাস্তব নয়। এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি কৃত্রিম ভিডিও।

By -  BOOM FACT Check Team
Published -  1 Aug 2026 12:14 AM IST
  • বিশ্বকাপ জয়ে স্পেনের অভিনব উদযাপনের বলে এআই ভিডিও গণমাধ্যমে

    ফেসবুকে গণমাধ্যমের পেজে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ফুটবল বিশ্বকাপজয়ী স্পেন দলের খেলোয়াড়দের ট্রফি উঁচিয়ে ধরার ড্রোন লাইট শো (Drone light show) বা ড্রোন ডিসপ্লে (Drone display)। ড্রোন ডিসপ্লের পাশাপাশি ভিন্ন আরেকটি দৃশ্যও যুক্ত করা হয়েছে ভিডিওটিতে। আলোচ্য ভিডিওটি প্রচার করেছে নাগরিক প্রতিদিন।

    গত ২১ জুলাই ‘নাগরিক প্রতিদিন’ এর ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, 'স্পেনের চ্যাম্পিয়নশিপ উদযাপন, আকাশে ট্রফি হাতে ফুটবলার!'। স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট-চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব নয়। মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ড্রোন ডিসপ্লের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটি ‘হাইভ’ (Hive) নামক এআই-ডিপফেক শনাক্তকারী টুল ব্যবহার করে যাচাই করা হয়েছে। বিশ্লেষণে টুলটি ভিডিওটিকে ‘এআই তৈরি’ (AI-generated) হিসেবে শনাক্ত করেছে।

    ভিডিওটি নিয়ে সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে ভিডিওটি বাস্তব ঘটনার ফুটেজ হওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, সার্চ করে ইনস্টাগ্রামে 'sgrulez_art' নামক একটি অ্যাকাউন্টে আলোচ্য ভিডিওটির ড্রোন ডিসপ্লে অংশের মূল ভিডিওটি পাওয়া যায়। দেখুন--



    অ্যাকাউন্টটির নামেই 'আর্ট' শব্দটি রয়েছে, এছাড়াও অ্যাকাউন্টটির বায়োতে উল্লেখ করা হয়েছে 'সিনিয়র আনরিয়েল ইঞ্জিন জেনারেলিস্ট ও এআই ক্রিয়েটিভ টেকনোলজিস্ট'। এছাড়াও হ্যাশট্যাগ দেওয়া রয়েছে '#AiArt'। এমনকি অ্যাকাউন্টটিতে আরও বেশকিছু এআই দিয়ে তৈরি ভিডিও পাওয়া যায়।

    পরবর্তীতে ভিডিওটি এআই-ডিপফেক শনাক্তকারী টুল ‘হাইভ’ (Hive) ব্যবহার করে যাচাই করা হয়েছে। বিশ্লেষণে টুলটি ভিডিওটিকে ‘এআই তৈরি’ (AI-generated) হিসেবে শনাক্ত করেছে এবং ৯৯.৮ শতাংশ সম্ভাব্য সিন্থেটিক বা কৃত্রিম বলে ফলাফল দিয়েছে। দেখুন --



    অর্থাৎ ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি।

    সুতরাং সামাজিক মাধ্যমে এআই দ্বারা তৈরি ভিডিও বাস্তব ঘটনার দৃশ্য বলে প্রচার করা হয়েছে গণমাধ্যমে, যা বিভ্রান্তিকর।

    Tags

    AI generatedMedia Watch
    Read Full Article
    Claim :   স্পেনের চ্যাম্পিয়নশিপ উদযাপন, আকাশে ট্রফি হাতে ফুটবলার (ভিডিও)
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!