BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • কুকুরের মাংস বিক্রির দায়ে দুই...
ফেক নিউজ

কুকুরের মাংস বিক্রির দায়ে দুই ব্যক্তিকে আটকের বলে এআই ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, কুকুরের মাংস বিক্রির দায়ে দুই ব্যক্তিকে আটকের ভিডিওটি বাস্তব নয়, বরং এআই তৈরি।

By - BOOM FACT Check Team |
Published -  10 April 2026 3:41 PM IST
  • কুকুরের মাংস বিক্রির দায়ে দুই ব্যক্তিকে আটকের বলে এআই ভিডিও প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে; এতে দেখা যাচ্ছে সামরিক পোশাক পরিহিত কিছু সদস্যের সামনে দুজন ব্যক্তি হাঁটু গেড়ে বসে আছেন এবং তাদের সামনে প্রচুর পরিমাণ কাঁচা মাংস স্তূপ করে রাখা হয়েছে। পোস্টে দাবি করা হয়েছে, 'কুকুরের মাংস খাসির মাংস বলে বিক্রি করায় দুইজনকে আটক করছে আইনশৃঙ্খলাবাহিনী'। এ ধরনের পোস্ট দেখুন এখানে ও এখানে।

    এছাড়াও বিভিন্ন পেজ থেকে একই দাবিতে আরো কয়েকটি ভিন্ন ভিডিও প্রচার করা হয়েছে। দেখুন এখানে, এখানে ও এখানে।

    ১৬ মার্চ 'আনোয়ার ভাই' নামক পেজ থেকে এরকম একটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, 'কুকুরের মাংস খাসির মাংস বলে বিক্রি করছে দুইজনকে আটক করছে' (বানান অপরিবর্তিত)। পোস্টটির স্ক্রিনশট দেখুন —



    ফ্যাক্ট-চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওতে যে দৃশ্যটি দেখা যাচ্ছে তা বাস্তব নয় বরং গুগলের ভিডিও জেনারেশন টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে। গুগলের SynthID ডিটেকশন টুলে ভিডিওটি যাচাই করলে 'গুগলের ভিডিও জেনারেটিভ মডেল ব্যবহার করা হয়েছে' বলে ফলাফল দিয়েছে এবং ভিডিও-অডিওতে SynthID ওয়াটারমার্ক শনাক্ত করেছে।

    আলোচ্য ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ সহ বিভিন্নভাবে সার্চ করে গণমাধ্যমসহ কোনো মাধ্যমেই উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণে কয়েকটি অসঙ্গতি পাওয়া যায়। এছাড়াও, ভিডিওতে বাস্তব দৃশ্যের অডিওর তুলনায় বক্তার কথা বলার সাউন্ড কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। গুগলের ভিও-৩ বা তার পরবর্তী সংস্করণের মডেল ব্যবহার করে তৈরি করা এআই ভিডিওতে অডিওর এমন উচ্চ মাত্রার আউটপুট শোনা যায়।

    'Veo' হলো গুগলের একটি প্রায় বাস্তবসম্মত ভিডিও জেনারেশন টুল যা গুগল ডিপমাইন্ড দ্বারা তৈরি করা হয়েছে। এটি টেক্সট-টু-ভিডিও জেনারেশন, ইমেজ-টু-ভিডিও তৈরি করার টুল এবং সর্বশেষ সংস্করণ, Veo-3 (ভিও-৩) ভিডিওর পাশাপাশি নেটিভ অডিও তৈরি করতে পারে।

    এছাড়াও গুগলের জেনারেটিভ টুল তাদের কন্টেন্টে 'SynthID' নামক এক ধরণের ওয়াটারমার্কিং ব্যবহার করে যা শোনা যায় না বা খালি চোখে শনাক্ত করা যায়না। তবে গুগলের SynthID ডিটেকশন টুল সেটি শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়ায় যাচাই করলে টুলটি আলোচ্য ভিডিওটিকে 'গুগলের এআই টুল দিয়ে তৈরি' বলে ফলাফল দিয়েছে। ভিডিও এবং অডিওতে 'SynthID' ওয়াটারমার্ক শনাক্ত করেছে টুলটি। দেখুন --



    অন্যান্য ভিডিওগুলোও টুলটিতে যাচাই করলে 'গুগলের এআই টুল দিয়ে তৈরি' বলে ফলাফল দিয়েছে। ভিডিওগুলোতে 'SynthID' ওয়াটারমার্ক শনাক্ত করেছে টুলটি। কোলাজ দেখুন --



    অর্থাৎ ভিডিওগুলো এআই দ্বারা তৈরি।

    সুতরাং সামাজিক মাধ্যমে কুকুরের মাংস বিক্রির দায়ে দুই ব্যক্তিকে আটকের মর্মে যে ভিডিওটি প্রচার করা হয়েছে, সেটি বাস্তব ভিডিও নয়।

    Tags

    AI generated
    Read Full Article
    Claim :   কুকুরের মাংস খাসির মাংস বলে বিক্রি করায় দুইজনকে আটকের দৃশ্য (ভিডিও)
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!