BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • এআই তৈরি ভিডিও হিন্দু নারীর বাস্তব...
ফেক নিউজ

এআই তৈরি ভিডিও হিন্দু নারীর বাস্তব মন্তব্যের বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, শাঁখা-সিঁদুর পরা হিন্দু নারীর মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়।

By - BOOM FACT Check Team |
Published -  9 Feb 2026 7:44 AM IST
  • এআই তৈরি ভিডিও হিন্দু নারীর বাস্তব মন্তব্যের বলে প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, এতে দেখা যাচ্ছে শাঁখা-সিঁদুর পরা এক হিন্দু নারী বলছেন, “জামায়াতের প্রতি আমার দৃঢ় আস্থা আছে। আমার বিশ্বাস তারা খুব সুন্দরভাবে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলবে। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, সন্ত্রাসী এবং চাঁদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ দেশ। তাই অবশ্যই আগামীতে জামায়াতকে সংসদে নিয়ে দেশ গড়ার এই সুযোগ করে দিতে হবে। .........”। এরকম একটি পোস্ট দেখুন এখানে।

    গত ২ জানুয়ারি 'বাংলা ফ্রেশ নিউজ' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয় "বৌদি জামাতকে কেন এত বেশি ভালোবাসে" পোস্টটির স্ক্রিনশট দেখুন --



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি কোনো হিন্দু নারীর জামায়াতকে ঘিরে দেওয়া আসল বক্তব্যের নয় বরং ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

    আলোচ্য ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে সার্চ করে কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণে কথা বলার সময় কথিত নারীর মুখের ভঙ্গিমায় কিছু অসঙ্গতি পাওয়া যায়। এছাড়াও, ভিডিওতে বাস্তব দৃশ্যের অডিওর তুলনায় বক্তার কথা বলার সাউন্ড কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। গুগলের ভিও-৩ বা তার পরবর্তী সংস্করণের মডেল ব্যবহার করে তৈরি করা এআই ভিডিওতে অডিওর এমন উচ্চ মাত্রার আউটপুট শোনা যায়।

    গুগল 'Veo' হলো গুগলের একটি প্রায় বাস্তবসম্মত ভিডিও জেনারেশন টুল যা গুগল ডিপমাইন্ড দ্বারা তৈরি করা হয়েছে। এটি টেক্সট-টু-ভিডিও জেনারেশন, ইমেজ-টু-ভিডিও তৈরি করার টুল এবং সর্বশেষ সংস্করণ, Veo-3 (ভিও-৩) ভিডিওর পাশাপাশি নেটিভ অডিও তৈরি করতে পারে।

    এছাড়াও গুগলের জেনারেটিভ টুল তাদের কন্টেন্টে 'SynthID' নামক এক ধরণের ওয়াটারমার্কিং ব্যবহার করে যা শোনা যায় না বা খালি চোখে শনাক্ত করা যায়না। তবে গুগলের SynthID ডিটেকশন টুল সেটি শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়ায় যাচাই করলে টুলটি আলোচ্য ভিডিওটিকে 'গুগলের এআই টুল দিয়ে তৈরি' বলে ফলাফল দিয়েছে। দেখুন --



    অর্থাৎ ভিডিওটি বাস্তব দৃশ্যের নয় ।

    সুতরাং সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি একটি ভিডিওকে বাস্তবে একজন হিন্দু নারীর দেওয়া বক্তব্যের ভিডিও বলে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

    Tags

    AI generated
    Read Full Article
    Claim :   একজন হিন্দু নারী বলছেন, জামায়াতের প্রতি আমার দৃঢ় আস্থা আছে। আমার বিশ্বাস তারা খুব সুন্দরভাবে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলব ... (ভিডিও)
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!