BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার...
ফেক নিউজ

আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বক্তব্য দাবিতে এআই তৈরি ভিডিও প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, সেনা কর্মকর্তাদের মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

By - BOOM FACT Check Team |
Published -  1 Feb 2026 1:08 AM IST
  • আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার বক্তব্য দাবিতে এআই তৈরি ভিডিও প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, এতে দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামীলীগের ফিরে আসার সম্ভাবনা এবং উপায় নিয়ে মন্তব্য করেছেন। এ ধরনের দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।

    গত ২২ জানুয়ারি '71 Media call' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয় "এখনি আওয়ামীলীগ যেভাবে ক্যাম ব্যাক করতে পারে : সেনা কর্মকর্তা।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাস্তবে সেনা বা আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তাদের দেওয়া কোনো বক্তব্যের নয় বরং ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

    আলোচ্য ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে সার্চ করে কোনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণে কথা বলার সময় কথিত কর্মকর্তাদের মুখের ভঙ্গিমায় কিছু অসঙ্গতি পাওয়া যায়। এছাড়াও, ভিডিওতে বাস্তব দৃশ্যের অডিওর তুলনায় বক্তার কথা বলার সাউন্ড কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। গুগলের ভিও-৩ বা তার পরবর্তী সংস্করণের মডেল ব্যবহার করে তৈরি করা এআই ভিডিওতে অডিওর এমন উচ্চ মাত্রার আউটপুট শোনা যায়।

    গুগল 'Veo' হলো গুগলের একটি প্রায় বাস্তবসম্মত ভিডিও জেনারেশন টুল যা গুগল ডিপমাইন্ড দ্বারা তৈরি করা হয়েছে। এটি টেক্সট-টু-ভিডিও জেনারেশন, ইমেজ-টু-ভিডিও তৈরি করার টুল এবং সর্বশেষ সংস্করণ, Veo-3 (ভিও-৩) ভিডিওর পাশাপাশি নেটিভ অডিও তৈরি করতে পারে।

    এছাড়াও গুগলের জেনারেটিভ টুল তাদের কন্টেন্টে 'SynthID' নামক এক ধরণের ওয়াটারমার্কিং ব্যবহার করে যা শোনা যায় না বা খালি চোখে শনাক্ত করা যায়না। তবে গুগলের SynthID ডিটেকশন টুল সেটি শনাক্ত করতে পারে। এই প্রক্রিয়ায় যাচাই করলে টুলটি আলোচ্য ভিডিওর অডিওকে 'গুগলের এআই টুল দিয়ে তৈরি' বলে ফলাফল দিয়েছে। দেখুন--



    অডিওতে 'SynthID' শনাক্ত করলেও টুলটি ভিডিওতে 'SynthID' শনাক্ত করতে পারেনি। সাধারণত একটি ভিও-জেনারেটেড ভিডিওর কোয়ালিটি বিভিন্ন কারণে স্বাভাবিকের তুলনায় কম হয়ে গেলে কিংবা সম্পাদনার কারণে কম্প্রেস হলে বিশেষ করে ভিডিওর ক্ষেত্রে 'SynthID' ওয়াটারমার্ক শনাক্ত করা কঠিন হয়ে যায় কিংবা শনাক্ত হয়না।

    আলোচ্য ভিডিওতেও (মূল ভিডিওটিতে) সম্পাদনা করে টেক্সট যুক্ত করা হয়েছিল। আবার যেহেতু বক্তার মুখভঙ্গির সাথে অডিও তথা শব্দের উচ্চারণের মিল রয়েছে তাই বলা যায় যে ভিডিওটি এবং অডিওটি আলাদাভাবে তৈরি করে যথাযথভাবে যুক্ত করার বিষয়টিও সাধারণভাবে অসম্ভব। অর্থাৎ ভিডিওটি গুগলের ভিডিও জেনারেটিভ টুল (ভিও) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

    পরবর্তীতে আরেক জেনারেটিভ কন্টেন্ট শনাক্তকরণ টুল 'Sightengine'-এর মাধ্যমে যাচাই করলেও টুলটি ভিডিওটিকে এআই দ্বারা তৈরি বলে ফলাফল দিয়েছে। টুলটি এমনকি ভিডিওটিকে সম্ভাব্য ভিও টুলের (গুগলের ভিডিও জেনারেটিভ মডেল) মাধ্যমে তৈরি বলেই ফলাফল দিয়েছে। দেখুন--



    অর্থাৎ ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

    সুতরাং সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি ভিডিওকে বাস্তবে সেনা কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের ভিডিও বলে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

    Tags

    AI generated
    Read Full Article
    Claim :   আওয়ামীলীগের ফিরে আসার সম্ভাবনা ও উপায় নিয়ে কথা বলছেন সেনা কর্মকর্তাগণ।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!