BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • লম্বা চুল নিয়ে জমজ শিশুর...
ফেক নিউজ

লম্বা চুল নিয়ে জমজ শিশুর জন্মগ্রহণের বলে এআই ছবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, লম্বা চুল নিয়ে জমজ শিশুর জন্মগ্রহণের ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

By - Mamun Abdullah |
Published -  28 Feb 2026 11:35 PM IST
  • লম্বা চুল নিয়ে জমজ শিশুর জন্মগ্রহণের বলে এআই ছবি প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে চিকিৎসকদের হাতে জমজ শিশুর একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, রংপুর হাসপাতালে ঘন কালো লম্বা চুল নিয়ে জমজ দুই কন্যাশিশু জন্মগ্রহণ করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

    গত ১৬ ফেব্রুয়ারি ‘রাজু ভাই’ নামক একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “রংপুরে হাসপাতালে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা-😲 ঘন কালো লম্বা চুল নিয়ে পৃথিবীতে এলো জমজ দুই কন্যাশিশু। 👶👶 জন্মের পর মুহূর্তেই তাদের রূপে মুগ্ধ হয়ে পড়েন সবাই। পরির মতো ফুটফুটে দুই সন্তানকে ঘিরে হাসপাতালজুড়ে বইতে থাকে আনন্দের জোয়ার। 💖 কে আগে কোলে নেবে—ডাক্তার আর নার্সদের মধ্যেই যেন মিষ্টি প্রতিযোগিতা! এমন দৃশ্য নাকি অনেক বছরেও খুব কম দেখা যায়। রংপুর আজ সাক্ষী রইলো দুই কেশবতী রাজকন্যার অলৌকিক আগমনের!” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ রংপুর হাসপাতালে ঘন কালো লম্বা চুল নিয়ে জমজ কন্যাশিশু জন্মগ্রহণ করার আলোচ্য ছবিটি বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

    আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

    ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নবজাতক শিশুদের মাথায় প্রাপ্তবয়স্কদের মতো অত্যন্ত দীর্ঘ এবং ঘন চুল দেখা যাচ্ছে, যা বাস্তবসম্মত নয়। বাম পাশের মহিলার হাত এবং আঙুলের গঠন কিছুটা অস্পষ্ট বা অস্বাভাবিকভাবে বাঁকানো। ছবির পেছনের মানুষজন এবং হাসপাতালের সরঞ্জামের গঠন কিছুটা ঝাপসা এবং কৃত্রিম। চিকিৎসকদের গলায় ঝোলানো আইডি কার্ডগুলোতে কোনো স্পষ্ট লেখা বা ছবি নেই।

    আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।

    পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--



    এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'DeepFake-o-meter' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

    সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে লম্বা চুল নিয়ে জমজ কন্যাশিশু জন্মগ্রহণ করার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   ঘন কালো লম্বা চুল নিয়ে পৃথিবীতে এলো জমজ দুই কন্যাশিশু।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!