এআই নির্মিত ছবি দিয়ে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, জ্বলন্ত বাড়ির সামনে এক নারীর অসহায় হয়ে বসে থাকার আলোচ্য ছবিটি এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে অসহায় হয়ে বসে কাঁদতে থাকা এক নারীর ছবি শেয়ার করে বলা হচ্ছে, নড়াইলে সংখ্যালঘুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার সময়ে ওই ছবিটি ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
৬ ঘন্টা আগে 'Md Omar Faruk Khan' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ছবিটি শেয়ার করে বলা হয়, "রাতের অন্ধকারে নড়াইলের কালিয়ায় শতাধিক বাড়িতে লুটপাট এবং ৩০টি হিন্দু বাড়িতে আ/গুন লাগিয়ে দিয়েছে বিএনপি জামাতের সন্ত্রা/সী বাহিনী। #hilights #flowers #everyone"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি বাস্তব নয়। জ্বলন্ত বাড়ির সামনে এক নারীর অসহায় হয়ে বসে থাকার আলোচ্য ছবিটি এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ টুল ডিপ্লয় (হাইভ মডারেশন) ব্যবহার করে এই ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, আরেকটি এআই ছবি শনাক্তকারী টুল ডিটেক্টর সাইট ইঞ্জিনের সাহায্যেও আলোচ্য ছবিটিকে এআই নির্মিত বলে শনাক্ত করা হয়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের ছবিটি বাস্তব নয়। জ্বলন্ত বাড়ির সামনে এক নারীর অসহায় হয়ে বসে থাকার আলোচ্য ছবিটি এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই দিয়ে তৈরি ছবি শেয়ার করে নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে অগ্নিসংযোগের সময়ে ধারণকৃত ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




