Skip to main content
BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  1. Home
  2. ফেক নিউজ
  3. নাসীরুদ্দীন পাটোয়ারী আহত অবস্থার...
ফেক নিউজ

নাসীরুদ্দীন পাটোয়ারী আহত অবস্থার ছবি দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি এআই জেনারেটেড। ছবিটিতে এআই এর লুকোনো ওয়াটারমার্ক রয়েছে বলে গুগলের SynthID শনাক্তকরণ টুল নিশ্চিত করেছে।

By -  Mamun Abdullah
Published -  1 Aug 2026 1:52 AM IST
  • নাসীরুদ্দীন পাটোয়ারী আহত অবস্থার ছবি দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, হবিগঞ্জে হামলার ঘটনায় নাসীরুদ্দীন পাটোয়ারীর আহত অবস্থার ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

    গত ২৮ জুলাই ‘Romesh Kumar Mondal’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “পা'*কি প্রে'*তা'*ত্মা ডার্বি নাসিরকে ব'*র্ত'মা'ন অ'*ব'*স্থা।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--


    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ এটি হবিগঞ্জে হামলার পর নাসীরুদ্দীন পাটোয়ারীর আহত অবস্থার বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

    আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

    ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, চোখ দুটি অস্বাভাবিক এবং বিকৃত। অক্ষিগোলকের গঠন, মনি এবং পাতার অবস্থান প্রাকৃতিক নয়। মুখের চামড়া, কপাল এবং নাকের অংশের টেক্সচারে অস্বাভাবিক অমসৃণতা, দাগ ও গলে যাওয়ার মতো বা প্লাস্টিকের মতো দেখা যাচ্ছে। গলায় ঝুলে থাকা সবুজ ফিতার ওপর লেখা টেক্সট অস্পষ্ট ও বিকৃত। মাইক্রোফোনটি ব্যক্তির ঠোঁট ও থুতনির সাথে স্বাভাবিকভাবে বিন্যস্ত নয়।

    আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।

    পরবর্তীতে, পরবর্তীতে গুগল এআই শনাক্তকরণ প্রযুক্তি SynthID ব্যবহার করে এই ছবিটির বড় অংশ বা সম্পূর্ণটি এআই দিয়ে তৈরি বা এডিট করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--


    এখানে নীল চিহ্নিত অংশের অর্থ হলো এই জায়গাতে এআই এর লুকোনো ওয়াটারমার্ক পাওয়া গেছে (Detected)। এছাড়াও, ধূসর চিহ্নিত অংশের জায়গাতে টুলটি সরাসরি ওয়াটারমার্ক পায়নি তবে সম্ভাবনা রয়েছে (Unsure) এবং কমলা চিহ্নিত অংশের অর্থ হলো এই জায়গাতে ওয়াটারমার্ক পাওয়া যায়নি (Not detected)। তবে কোনো ছবির কোনো একটি অংশে এই লুকোনো ওয়াটারমার্ক পাওয়ার অর্থ হলো ছবিটি এআই দ্বারা তৈরি অথবা সম্পাদিত। যে যে অংশগুলোতে ধূসর ও কমলা দেখা যাচ্ছে সেই অংশগুলোর ওয়াটারমার্ক সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিংবা সম্পাদনার কারণে মুছে যেতে পারে ফলে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

    অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

    সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে নাসীরুদ্দীন পাটোয়ারীর আহত অবস্থার বাস্তব ছবি দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   আহত অবস্থায় নাসীরুদ্দীন পাটওয়ারী।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!