BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • ছবিটি আওয়ামী লীগের পক্ষে সিলেটে...
ফেক নিউজ

ছবিটি আওয়ামী লীগের পক্ষে সিলেটে শিক্ষার্থীদের মিছিলের নয়

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে।

By - Mamun Abdullah |
Published -  30 Dec 2025 10:54 PM IST
  • ছবিটি আওয়ামী লীগের পক্ষে সিলেটে শিক্ষার্থীদের মিছিলের নয়

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি মিছিলের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।

    গত ১৪ ডিসেম্বর ‘Ashikur Rahman’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল!” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ ছবিটি আওয়ামীলীগের পক্ষে সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

    আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

    ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সামনের সারির মানুষের অবস্থান ও ফ্রেমিং অস্বাভাবিকভাবে সমমিত, যা বাস্তব ভিড়ের ছবিতে তুলনামূলক কম দেখা যায়। একাধিক মুখাবয়বে গড়নের মিল থাকায় মুখের পুনরাবৃত্তির অনুভূতি তৈরি হয়। ব্যানারের লেখা ও রঙ অত্যন্ত পরিষ্কার ও সমান, বাস্তব পরিস্থিতির তুলনায় যা কিছুটা নিখুঁত মনে হয়। পুরো ছবিতে আলো-ছায়ার ভারসাম্য খুব সমান এবং ছায়া কম, যা এআই নির্মিত ছবির ইঙ্গিত দেয়। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের বিশৃঙ্খলা তুলনামূলক কম হওয়াও ছবিটিকে এআই-জেনারেটেড বলে ধারণা করা যায়। আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।

    পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--


    এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'সাইট ইন্জিন' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--


    অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

    সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে আওয়ামী লীগের পক্ষে সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   আওয়ামীলীগের পক্ষে সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!