BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • খামেনির জানাজার দৃশ্য দাবিতে এআই...
ফেক নিউজ

খামেনির জানাজার দৃশ্য দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনির জানাজার দৃশ্যের এই ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।

By - Mamun Abdullah |
Published -  22 March 2026 2:43 PM IST
  • খামেনির জানাজার দৃশ্য দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে জানাজার নামাজের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।

    গত ৫ মার্চ ‘রাজপথের টিভি’ নামক একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “আয়াতুল্লাহ আলী কামেনীর জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের স্রোত আজ এক ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বিশ্ব। লাখো মানুষের অশ্রুসিক্ত হৃদয়ে, নীরব শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় সম্পন্ন হলো আয়াতুল্লাহ আলী কামেনীর জানাজার নামাজ। সারি সারি মুসল্লি, আকাশভরা দোয়া, আর চারদিকে শোকের আবহ—এ যেন এক অবর্ণনীয় মুহূর্ত। হে আল্লাহ 🤲 আপনি তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, তার কবরকে নূরের বাগান বানিয়ে দিন, তার সকল খেদমত কবুল করে নিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিন 🤍।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি বাস্তব নয়। অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনির জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির আলোচ্য ছবিটি বাস্তব দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।

    আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিটি বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

    ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেছনের সারির মানুষগুলোর মুখাবয়ব এবং শরীরের গঠন অত্যন্ত অস্পষ্ট এবং বিকৃত। অনেক ক্ষেত্রে মানুষের মাথা বা শরীর একে অপরের সাথে অদ্ভুতভাবে মিশে গেছে। ওপরের আকাশ এবং নিচের ভিড়ের ওপর আলোর প্রতিফলন সব জায়গায় সমান নয়। পেছনের ভিড়ের ওপর যে ধরণের আলো পড়েছে, সামনের সারির ব্যক্তিদের ওপর তার প্রভাব কিছুটা ভিন্ন এবং কৃত্রিম। ছবির সামনের সারিতে যারা দাঁড়িয়ে আছেন, তাদের কয়েকজনের কান বা আঙুলের গঠন অস্বাভাবিক।

    আলোচ্য ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়।

    পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' মডারেশন ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--



    এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'সাইজ ইঞ্জিন' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--



    অর্থাৎ আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

    সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনির জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

    Read Full Article
    Claim :   আয়াতুল্লাহ আলী কামেনীর জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের স্রোত।
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!