পাকিস্তানে মারামারির একটি ভিডিওটিকে বগুড়ায় ভূমি অফিসের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ঘুষ চাওয়ায় বগুড়া ভূমি অফিসে মারামারির নয় বরং এটি পাকিস্তানের লাহোরে আইনজীবীদের মধ্যে মারামারির ঘটনার ভিডিও।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, বগুড়ার ভূমি অফিসে চাকরি দেওয়ার কথা বলে জন্য ঘুষ চাওয়ায় ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৬ এপ্রিল 'অসম্পূর্ণ - 𝕾𝖐𝖊𝖙𝖈𝖍𝖞' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটি শেয়ার করে বলা হয়, "বগুড়ায় এই ঘটনা ঘটে ভূমি অফিসে চাকরির জন্য ঘুষ চাওয়ার করণে গনপিটুনি"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি বগুড়ায় ভূমি অফিসে ঘুষ চাওয়ায় মারামারির ঘটনার নয় বরং এটি পাকিস্তানের লাহোরে আইনজীবীদের মধ্যে মারামারির ঘটনায় ধারণ করা ভিডিও।
ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তানি গণমাধ্যম 'ARY News' এর ইউটিউব চ্যানেলে গত ২ মার্চ "Lawyers clash over Lahore High Court Bar election dispute - video viral" শিরোনামে প্রচারিত একটি ভিডিওতে আলোচ্য দৃশ্যের মত দৃশ্য দেখতে পাওয়া যায়। ওই ভিডিওটিতে বলা হয়, "লাহোর হাইকোর্ট বারে নির্বাচনকে কেন্দ্র করে মতের অমিলকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে লাথি, ঘুষি এবং মারপিটের ঘটনা ঘটেছে।" ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তানি গণমাধ্যম পাকিস্তান টুডে'র ওয়েবসাইটে গত ২ মার্চ "Lawyers clash over Lahore High Court Bar election dispute - video viral" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য দৃশ্যের মত দৃশ্য দেখতে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "A violent altercation between lawyers erupted during the Lahore High Court Bar Association election, raising concerns about discipline and accountability in the legal community. (লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন চলাকালে আইনজীবীদের মধ্যে একটি সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে, যা আইন অঙ্গনে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। -অনূদিত)" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, পাকিস্তানি গণমাধ্যম ডন নিউজ, জিও নিউজ এবং ডনের ওয়েবসাইটেও আলোচ্য ভিডিওটি সম্পর্কে একই তথ্য খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাংলাদেশের বগুড়ায় ভূমি অফিসে ঘুষ চাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনার নয় বরং পাকিস্তানের লাহোরে আইনজীবীদের মধ্যে মারামারির ঘটনায় ধারণ করা ভিডিও এটি।
সুতরাং পাকিস্তানের আদালতে আইনজীবীদের মধ্যে মারামারির ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে।




