BOOM Bangladesh
  • ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফেক নিউজ-icon
    ফেক নিউজ
  • ফ্যাক্ট ফাইল-icon
    ফ্যাক্ট ফাইল
  • শরীর স্বাস্থ্য-icon
    শরীর স্বাস্থ্য
  • Home
  • ফেক নিউজ
  • মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমানের...
ফেক নিউজ

মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমানের করমর্দনের ছবিটি এআই তৈরি

বুম বাংলাদেশ দেখেছে ছবিটি এআই দিয়ে তৈরি। গুগলের SynthID শনাক্তকরণ টুল নিশ্চিত করেছে এতে এআই এর লুকোনো ওয়াটারমার্ক রয়েছে।

By - BOOM FACT Check Team |
Published -  31 March 2026 7:31 PM IST
  • মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমানের করমর্দনের ছবিটি এআই তৈরি

    সম্প্রতি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন’ শীর্ষক একটি সম্মেলনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। এই সফরকে কেন্দ্র করে তাদের দুজনের করমর্দনের একটি ছবি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করা হয়েছে। এতে দেখা যাচ্ছে মেলানিয়া ট্রাম্প এবং জুবাইদা রহমান একে অপরের সাথে করমর্দন করছেন। এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।

    ২৫ মার্চ 'Zaima Rahman Fan Club71' নামক পেজ থেকে ছবিটিসহ একটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



    ফ্যাক্ট-চেক:

    বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মেলানিয়া ট্রাম্পের সাথে জুবাইদা রহমানের করমর্দনের এই ছবিটি বাস্তব নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। গুগলের SynthID ডিটেকশন টুলে ছবিটি যাচাই করলে 'গুগলের এআই ইমেজ জেনারেটিভ মডেল ব্যবহার করা হয়েছে' বলে ফলাফল দিয়েছে এবং ছবিতে SynthID ওয়াটারমার্ক শনাক্ত করেছে।

    আলোচ্য ছবিটি রিভার্স সার্চ করে হুবহু ছবিটি উল্লেখযোগ্য কোনো মাধ্যমে পাওয়া যায়নি। তবে মেলানিয়া ট্রাম্পের সাথে জুবাইদা রহমানের সাক্ষাতের তথ্য ও ভিন্ন একটি ছবি পাওয়া গেছে বিভিন্ন গণমাধ্যমে। দেখুন--



    ছবিটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে BNP Media Cell থেকে সংগ্রহ করা হয়েছে। আলোচ্য ইভেন্টের বিষয়ে সার্চ করে BNP Media Cell এর ফেসবুক পেজেও ইভেন্টে জুবাইদা রহমানের কয়েকটি ছবি পাওয়া যায়। গণমাধ্যমে পাওয়া মেলানিয়া ট্রাম্পের সাথে জুবাইদা রহমানের সাক্ষাতের সময়ের ছবি ও ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন’ সম্মেলনে জুবাইদা রহমানের ছবির পোশাকের সাথে প্রচারিত ছবিটির পোশাকের মিল পাওয়া যায়নি।

    সাম্প্রতিক সময়ে দুই বা ততোধিক ব্যক্তির দুইটি আলাদা ছবি দিয়ে তাদেরকে একটি দৃশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করে কোনো একটি চিত্র তৈরি করার ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। নিখুঁত, সীমাবদ্ধতা কম থাকা, সহজলভ্যতা ও ক্ষেত্রবিশেষ বিনামূল্যে হওয়ায় সাম্প্রতিক সময়ে এআই তৈরি ছবি তৈরির ক্ষেত্রে গুগলের জেনারেটিভ টুল 'জেমিনি (Gemini)' ব্যবহারের প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। জেমিনির ২.৫ ফ্ল্যাশ বা তার চেয়ে উন্নত মডেলে (ছবির ক্ষেত্রে ন্যানো ব্যানানা বলা হয়) আগের চেয়েও বেশি বাস্তবের ন্যায় যে কোনো ধরনের ছবি তৈরি করতে সক্ষম।

    ন্যানো ব্যানানা (Nano Banana) হলো গুগল-এর Gemini 2.5 Flash Image মডেলটির কোডনেম বা অভ্যন্তরীণ ডাকনাম। এই মডেলটি মূলত একটি উন্নত এআই ইমেজ এডিটিং মডেল যা টেক্সট কমান্ড বা বর্ণনা ব্যবহার করে ছবি তৈরি এবং সম্পাদনা করতে পারে। সর্বশেষ হালনাগাদে জেমিনির মডেলগুলোকে আরো উন্নত করা হয়েছে। এদিকে, গুগলের জেনারেটিভ টুলগুলো তাদের ইমেজ কনটেন্ট সাধারণ ওয়াটারমার্কিংয়ের পাশাপাশি 'SynthID' নামক এক ধরনের ওয়াটারমার্কিং ব্যবহার করে যা খালি চোখে শনাক্ত করা যায় না। তবে গুগলের SynthID ডিটেকশন টুল সেটি শনাক্ত করতে পারে।

    পরবর্তীতে, ছবিটি জেমিনি টুল দিয়ে তৈরি কিনা নিশ্চিত হতে গুগলেরই SynthID ডিটেকশন টুলে এটিকে যাচাই করা হয়েছে। এই শনাক্তকরণ টুলের মাধ্যমে ফেসবুকে প্রচারিত ছবিটি যাচাই করলে 'গুগলের এআই ইমেজ জেনারেটিভ মডেল ব্যবহার করা হয়েছে' বলে ফলাফল দিয়েছে এবং ছবিতে SynthID শনাক্ত করেছে। দেখুন --



    এখানে নীল চিহ্নিত অংশের অর্থ হলো এই জায়গাতে এআই এর লুকোনো ওয়াটারমার্ক পাওয়া গেছে (Detected)। এছাড়াও, ধূসর চিহ্নিত অংশের জায়গাতে টুলটি সরাসরি ওয়াটারমার্ক পায়নি তবে সম্ভাবনা রয়েছে (Unsure) এবং কমলা চিহ্নিত অংশের অর্থ হলো এই জায়গাতে ওয়াটারমার্ক পাওয়া যায়নি (Not detected)। তবে কোনো ছবির কোনো একটি অংশে এই লুকোনো ওয়াটারমার্ক পাওয়ার অর্থ হলো ছবিটি এআই দ্বারা তৈরি অথবা সম্পাদিত। যে যে অংশগুলোতে ধূসর ও কমলা দেখা যাচ্ছে সেই অংশগুলোর ওয়াটারমার্ক সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিংবা সম্পাদনার কারণে মুছে যেতে পারে ফলে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

    কোনো ব্যক্তিকে (সাধারণত) বা ব্যক্তির উপস্থিতিসহ কোনো কাজকে নকল করার চেষ্টা করা হলে তা এআই জেনারেটেড কনটেন্ট বলা হলেও আরো নির্দিষ্ট করে একে ডিপফেক কনটেন্টও বলা হয়।

    অর্থাৎ মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমানের ছবিটি এআই তৈরি।

    সুতরাং সামাজিক মাধ্যমে জুবাইদা রহমান ও মেলানিয়া ট্রাম্পের করমর্দনের ছবি বলে এআই তৈরি ছবি প্রচার করা হয়েছে।

    Tags

    AI generated
    Read Full Article
    Claim :   জুবাইদা রহমান ও মেলানিয়া ট্রাম্পের করমর্দনের দৃশ্য। (ছবি)
    Claimed By :  Facebook Post
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!