HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ব্যারিস্টার সুমনের কথা বলার এই ভিডিওটি ২ বছরের পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের কথা বলার এই ভিডিওটি ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva |

29 May 2026 8:50 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ৫৬৭ দিন কারাগারে থাকার পরে জামিনে কারামুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানে, এখানে, এখানে এখানে

গত ১১ মে 'Shipon Islam' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "আলহামদুলিল্লাহ। দীর্ঘ ৫৬৭ দিন ওর জামিনে কারামুক্ত ব্যারিস্টার সুমন ভাইয়ের জরুরী লাইভ ভিডিও।" ভিডিওটিতে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে বলতে শোনা যায়, "আমি বিশ্বাস করি আমার তো এদের প্রতি ভালোবাসা। আমি তো এদের কাউকে টাকা দিয়ে আনি নাই, জোর করে আনি নাই। এই মানুষগুলা ভালোবেসে আমার কাছে এসেছে...।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য দাবিটিও সঠিক নয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে নির্বাচনকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের কথা বলার এই ভিডিওটি ধারণ করা হয়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম ডিবিসি নিউজের বুম দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ভিডিওটি সম্পর্কে জানতে কি-ওয়ার্ড সার্চ করে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে "নির্বাচন নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন | DBC NEWS" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির ৩ মিনিট ১৫ সেকেন্ড থেকে ব্যারিস্টার সুমনকে বলতে শোনা যায়, "আমি বিশ্বাস করি আমার তো এদের প্রতি ভালোবাসা। আমি তো এদের কাউকে টাকা দিয়ে আনি নাই, জোর করে আনি নাই। এই মানুষগুলা ভালোবেসে আমার কাছে এসেছে...।" ইউটিউব ভিডিওটি দেখুন--


Full View


অর্থাৎ, আলোচ্য দাবিটি সঠিক নয়। ব্যারিস্টার সায়েদুল হক সুমনের এই ভিডিওটি সাম্প্রতিক বা তার জামিনের পরের নয় বরং ২০২৩ সালের ডিসেম্বর মাসে নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে তার বক্তব্য দেওয়ার এই ভিডিওটি ধারণ করা হয়।

এছাড়া, ব্যারিস্টার সুমনের কারামুক্তির কোনো খবর গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং ২ বছর আগের ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বক্তব্য দেওয়ার ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Related Stories