HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

নারীকে মারধরের এই ভিডিওটি বাংলাদেশের আদালতের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মহারাজগঞ্জের একটি পারিবারিক আদালত প্রাঙ্গনে আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

By -  Ummay Ammara Eva |

26 Nov 2026 9:09 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, বাংলাদেশের আদালত প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের পরিবারের ওপর হামলার ঘটনায় ভিডিওটি ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন  এখানে, এখানে, এখানে ও এখানে।

গত ২২ নভেম্বর 'Tangail Insiders' নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে বলা হয়, "ন্যায়বিচারের জায়গা আদালত চত্বরেও আজ আমাদের মা-বোনেরা নিরাপদ নন! আওয়ামী লীগ পরিবারের ওপর হামলা এবং বিএনপির আইনজীবীদের হাতে নারীদের লাঞ্ছিত হওয়ার এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।'। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো আদালতে ধারণ করা হয়নি। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মহারাজগঞ্জের একটি পারিবারিক আদালত প্রাঙ্গণে এক নারীকে তার প্রাক্তন স্বামী মারধর করেন। গত সেপ্টেম্বর মাসে ওই নারীর নিজের প্রাক্তন স্বামীর কাছে লাঞ্চিত হওয়ার আলোচ্য ভিডিওটি ধারণ করা হয়।

আলোচ্য ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ইউটিউব চ্যানেলে গত ২৭ সেপ্টেম্বর "UP News | Woman Attacked, Strangled On Camera Inside UP Family Court, Husband Among Three Accused" শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনটির ডেস্ক্রিপশানে আলোচ্য ভিডিওটির ব্যাপারে বলা হয়, "A woman who had come for a maintenance case hearing was allegedly assaulted and strangled on the premises of a family court in Uttar Pradesh’s Maharajganj. Priya Tripathi has accused her husband, Manish Kumar Mishra, and two others, Prince Mishra and Satish Mishra, of attacking her. Her father and sister were also allegedly assaulted when they tried to intervene.

According to Priya’s complaint, the alleged incident took place on September 24 after her father’s testimony was scheduled in the case. She has submitted a video clip purportedly related to the incident to Kotwali police and sought registration of an FIR. Police action on the complaint was awaited. (উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের একটি পারিবারিক আদালতে খোরপোশ সংক্রান্ত মামলার শুনানিতে আসা এক নারীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। প্রিয়া ত্রিপাঠী তাঁর স্বামী মণীশ কুমার মিশ্র এবং আরও দু’জন—প্রিন্স মিশ্র ও সতীশ মিশ্রের বিরুদ্ধে তাঁকে আক্রমণ করার অভিযোগ এনেছেন। প্রিয়ার বাবা ও বোন বাধা দিতে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ।

প্রিয়ার অভিযোগ অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে; ওই দিনই মামলায় তাঁর বাবার সাক্ষ্য দেওয়ার কথা ছিল। তিনি ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা একটি ভিডিও ক্লিপ কোতোয়ালি পুলিশের কাছে জমা দিয়েছেন এবং এফআইআর (FIR) দায়ের করার অনুরোধ জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশের পদক্ষেপের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষ।)"। ইউটিউব ভিডিওটি দেখুন--


Full View


আরো রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে গত ২৬ সেপ্টেম্বর "‘Tried to strangle me’: Woman attacked by husband, 2 others (‘আমাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে’: স্বামী ও আরও দুজনের হামলায় শিকার নারী)" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, "A woman who had come to attend a hearing in a maintenance case was assaulted and strangled on the premises of the family court in UP's Maharajganj, with her husband and two others accused of attacking her. Her father and sister were also allegedly assaulted when they tried to intervene.

The woman, identified as Priya Tripathi, has submitted a complaint to Kotwali police seeking registration of an FIR against her husband, Manish Kumar Mishra, and two others, Prince Mishra and Satish Mishra. She also provided police with a video clip purportedly showing the incident. (উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে পারিবারিক আদালতের চত্বরে খোরপোশ সংক্রান্ত মামলার শুনানিতে আসা এক নারীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। এই হামলার ঘটনায় তাঁর স্বামীসহ আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। ওই নারীকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর বাবা ও বোনকেও মারধর করা হয় বলে অভিযোগ।

প্রিয়া ত্রিপাঠী নামের ওই নারী কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি তাঁর স্বামী মণীশ কুমার মিশ্র এবং অন্য দুজন—প্রিন্স মিশ্র ও সতীশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর (FIR) নথিভুক্ত করার দাবি জানিয়েছেন। এছাড়া, তিনি পুলিশকে একটি ভিডিও ক্লিপও দিয়েছেন, যাতে সম্ভবত এই ঘটনার দৃশ্য ধারণ করা রয়েছে।)"। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও, ভারতীয় গণমাধ্যম নিউজ নাইন লাইভ এবং নিউজ এইটিনের ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদন থেকেও আলোচ্য ভিডিওটির ব্যাপারে একই তথ্য খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো আদালতে নয় বরং ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মহারাজগঞ্জের একটি পারিবারিক আদালত প্রাঙ্গণে ধারণ করা হয়।

সুতরাং ভারতের আদালত প্রাঙ্গণে নারীকে মারধরের ভিডিওকে বাংলাদেশের আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ সমর্থকদের পরিবারের সদস্যদের উপরে হামলার বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories