তারেক রহমানের এই ছবিটি সম্পাদিত
বুম বাংলাদেশ দেখেছে, জাতীয় সংসদ অধিবেশন চলাকালে ধারণকৃত তারেক রহমানের একটি ছবি সম্পাদনা করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ছবি শেয়ার করা হচ্ছে যেখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি সংসদে তুলে ধরতে দেখা যায়। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৩ মার্চ 'kazal comedy' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, "সংসদে তারেক রহমানের ঘো,ষ,ণা, আমি যদি শেখ হাসিনাকে দেশে এনে বিচারএর আওতা না আনতে পারি..."। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জাতীয় সংসদ অধিবেশন চলাকালে ধারণকৃত তারেক রহমানের একটি ছবিকে সম্পাদনার মাধ্যমে বিকৃত করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ছবিটি সম্পর্কে জানতে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টাল আমাদের বার্তার ওয়েবসাইটে গত ১৩ মার্চ "PM Tarique calls for meaningful parliament, constructive debate" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে যুক্ত ছবিটির সাথে আলোচ্য ছবিটির মিল রয়েছে। স্ক্রিনশট দেখুন--
এবারে, আলোচ্য ছবিটি (বামে) এবং প্রতিবেদনে প্রাপ্ত ছবিটির (ডানে) একটি তুলনামূলক চিত্র দেখুন--
এছাড়াও, দৈনিক পত্রিকা যুগান্তরের ভেরিফায়েড ফেসবুক পেজেও আলোচ্য ছবিটির মত ছবি খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হাতে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ছবিটি সম্পাদিত। জাতীয় সংসদ অধিবেশন চলাকালে ধারণকৃত তারেক রহমানের একটি ছবিকে সম্পাদনার মাধ্যমে বিকৃত করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং শেখ হাসিনার ছবিসহ তারেক রহমানের সম্পাদিত ছবি প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।




