HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যুর দাবিটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, শহীদ মিনারে গুলিতে নিহত কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল হাসান ও রাকিব হাসান আলাদা ব্যক্তি।

By - Ummay Ammara Eva | 22 March 2026 1:14 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান শহীদ মিনারে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে ও এখানে

গত ১৫ মার্চ 'HM Hasan Mamun' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের একটি ছবি পোস্ট করে বলা হয়, ".......... আল্লাহ কি শুনলাম এটা কি সত্যি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!! কিছুক্ষণ আগে শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে গু'লিবিদ্ধ হওয়া কন্টেন্ট ক্রিয়েটর শহিদ হয়েছেন🥲" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে নিহত কনটেন্ট ক্রিয়েটর নাম রাকিবুল ইসলাম রাকিব। রাকিবুল ইসলামের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফেসবুক পেজ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি'র জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকরভাবে তাঁর মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে।

আলোচ্য তথ্যটির সত্যতা যাচাই করতে কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল জাগো নিউজের ওয়েবসাইটে গত ১৬ মার্চ "মৃত্যুর গুজব নিয়ে বিব্রত কনটেন্ট ক্রিয়েটর রাকিব, জানালেন সুস্থ আছেন" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিতে এক তরুণ নিহতের ঘটনাকে কেন্দ্র করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এই খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব দাবি করে নিজেকে সুস্থ ও নিরাপদ বলে জানিয়েছেন তিনি।"। স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে গত ১৫ মার্চ 'Family Entertainment Bd' নামের ফেসবুক পেজটি থেকে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের একটি ছবি শেয়ার করে বলা হয়, "আলহামদুলিল্লাহ রাকিব ভাই সুস্থ আছেন। গুজবে কেউ কান দিবেন না। যারা এই ফেইক নিউজ শোনার সাথে সাথে চিন্তিত হয়ে আমাদের সবাইকে ফোন অথবা মেসেজ দিচ্ছেন তাদের সবাইকে বলছি আপনারা দুশ্চিন্তা করবেন না আলহামদুলিল্লাহ আপনাদের ভালবাসার মানুষ সুস্থ আছেন। সবাইকে একই সাথে উত্তর দিতে না পারায় আমরা দু:খিত"। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


এছাড়াও, ওই একই দিনে রাকিব হাসানের ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওটিতে রাকিব হাসানের উপস্থিতিতে জানানো হয়, রাকিব হাসান সুস্থ আছেন, ভালো আছেন। ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


অর্থাৎ, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। শহীদ মিনারে গুলি ও ছুরিকাঘাতে নিহত কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি'র কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের মৃত্যুর সংবাদ বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম নামে একজন কনটেন্ট ক্রিয়েটর মৃত্যুবরণ করেন। তাকে গত ১৫ মার্চ প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।

সুতরাং শহীদ মিনারে হামলায় এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যুর ঘটনায় আরেক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যুর তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories