HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সন্ত্রাসী গ্রেফতারের ভিডিওকে জামায়াত নেতার বাসায় অভিযান বলে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, যাত্রাবাড়ী থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট পিচ্চি মাসুমকে গ্রেফতারকালে ভিডিওটি ধারণ করা হয়।

By - Ummay Ammara Eva | 10 Feb 2026 9:41 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে সেনাবাহিনীর একটি অভিযানের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, জামায়াত নেতার বাসা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ৬ ফেব্রুয়ারি ‘মগবাজার ২.০’ নামক একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “সেনাবাহিনীর অভিযানে জামাত নেতার বাসা থেকে অ'স্ত্র-গু'লিসহ মা'দক উ'দ্ধার, গ্রেফতার ৩।” ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ ভিডিওটি কোনো জামায়াত নেতার বাসায় চালানো অভিযানের দৃশ্য বলে দাবি করা হচ্ছে।


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি কোনো জামায়াত নেতার বাসায় অভিযানের নয়, বরং রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট ‘পিচ্চি মাসুম’ ও তার সহযোগীদের গ্রেফতারের সময়ে ধারণ করা হয়।

ভিডিওটি থেকে কী-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, গত ৬ ফেব্রুয়ারি মূলধারার সংবাদমাধ্যম দৈনিক যুগান্তরের ইউটিউব চ্যানেলে "সেনা অভিযানে মা'দক-অ'স্ত্র উদ্ধার | BD Army | Arms Recovery | Jugantor" শিরোনামে প্রচারিত একটি ভিডিওতে আলোচ্য ভিডিওটির মত দৃশ্য খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View


আলোচ্য ভিডিওটির ৫ মিনিট ৫ সেকেন্ডের একটি স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চ করলে Bangladesh Army-এর ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে ৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যার সাথে ভাইরাল ভিডিওর দৃশ্যগুলোর হুবহু মিল রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ওই ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, “রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার: গ্রেফতার ৪। আজ সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে সন্ত্রাসী পিচ্ছি মাসুম ও তার তিন সহযোগী নাসির, রাজু, নাঈম কে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদিসহ গ্রেপ্তার করা হয়।” ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো, চ্যানেল টোয়েন্টিফোর, আরটিভি  এবং সময় টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া যায় যে, আটককৃত ব্যক্তিরা মূলত পেশাদার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। পিচ্চি মাসুম এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সরকারি তথ্যে এই অভিযানের সাথে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

অর্থাৎ, ভিডিওটি জামায়াত নেতার বাসায় অভিযানের নয়। যাত্রাবাড়ীর তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি মাসুমের গ্রেফতারের ভিডিওকে জামায়াত নেতার বাসায় অভিযানের বলে প্রচার করা হচ্ছে।

সুতরাং, সন্ত্রাসী গ্রেফতারের ভিডিওকে জামায়াত নেতার বাসায় অভিযানের বলে দাবি করে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories