HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সেনাপ্রধানের বরাতে এখন টিভির লোগোযুক্ত ভুয়া ফটোকার্ড প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, এখন টিভির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড এডিট করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

By - Ummay Ammara Eva | 2 Feb 2026 11:44 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বেসরকারি সম্প্রচার মাধ্যম এখন টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন, আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা? এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এখানে

গত ১ ফেব্রুয়ারি "Md. Kamrujjaman" নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ফটোকার্ডটি শেয়ার করে বলা হয়, "আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন—আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা? — সেনাপ্রধান"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ফটোকার্ডটি এডিটেড। বেসরকারি সম্প্রচার মাধ্যম এখন টিভির লোগোযুক্ত ভিন্ন একটি ফটোকার্ডকে এডিট করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজেও পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি ভুয়া বলে জানানো হয়েছে।

আলোচ্য ফটোকার্ডটির সত্যতা যাচাই করতে কি-ওয়ার্ড সার্চ করে এখন টিভির ফেসবুক পেজে বা নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে আলোচ্য ফটোকার্ডে থাকা তথ্যসহ কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, এখন টিভির ফেসবুক পেজে পোস্ট করা আলোচ্য ফটোকার্ডটির মত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। তবে, ওই ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড়কে কখনো খারাপ কাজে দেখিনি- সেনাপ্রধান"। ফটোকার্ডটি দেখুন--

Full View


পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে এখন টিভির অনলাইন ভার্সনে ১ ফেব্রুয়ারি "খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড়কে কখনো খারাপ কাজে দেখিনি: সেনাপ্রধান" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, খেলাধুলার সঙ্গে জড়িত কোনো খেলোয়াড়কে কখনো খারাপ কাজে লিপ্ত হতে দেখিনি। আমাদের দেশের যুবকদের চরিত্র গঠনের জন্য অন্যতম মাধ্যম খেলাধুলা, তাই যুবকদের আমরা বেশি বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে চাই। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।"। স্ক্রিনশট দেখুন--

Full View


এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশনে আলোচ্য ছবিটির ব্যাপারে বলা হয়, "সতর্কতামূলক বিজ্ঞপ্তি। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে এআই-জেনারেটেড কনটেন্ট ও বিভ্রান্তিকর ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করছে। এ ধরনের অপতথ্যে বিভ্রান্ত না হয়ে সংবাদ মাধ্যমের ভেরিফাইড পেজসমূহ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।" ফেসবুক পোস্টটি দেখুন--

Full View


অর্থাৎ, আলোচ্য পোস্টের ফটোকার্ডটি এডিটেড। এখন টিভির ফেসবুক পেজে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের বক্তব্য নিয়ে প্রচারিত এখন টিভির লোগোযুক্ত ভিন্ন একটি ফটোকার্ডকে এডিট করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং সেনাপ্রধানের বক্তব্য বলে দাবি করে এডিটেড ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories