HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

কণ্ঠশিল্পী হায়দার হোসেনের মৃত্যুর ভুয়া তথ্য প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, কণ্ঠশিল্পী হায়দার হোসেনের মৃত্যুর দাবিটি সঠিক নয়। তিনি বর্তমানে সুস্থ ও ভালো আছেন বলে তাঁর মেয়ে নিশ্চিত করেছেন।

By - BOOM FACT Check Team | 12 March 2026 10:52 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টে কণ্ঠশিল্পী হায়দার হোসেনের একটি ছবি যুক্ত করে দাবি করা হয়েছে, 'দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার হোসেন ইন্তেকাল করেছেন'। এ ধরনের পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ৮ মার্চ 'Sohana Bristy' নামক প্রোফাইল থেকে এরকম একটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, 'শোক সংবাদ। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার হোসেন ইন্তেকাল করেছেন !......' (বানান অপরিবর্তিত)। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট-চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সামাজিক মাধ্যমে জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার হোসেনের মৃত্যুর যে খবরটি প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে হায়দার হোসেন সুস্থ আছেন এবং বর্তমানে তিনি তাঁর পরিবারের সাথেই অবস্থান করছেন।

বিষয়টি নিয়ে কী-ওয়ার্ড সার্চ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি প্রোফাইল 'Jarin Tuba'-তে গত ৮ মার্চ প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, "আলহামদুলিল্লাহ আব্বা সুস্থ এবং ভালো আছেন তার সম্পর্কে যে তথ্য ছড়ানো হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা। এই হাস্যজ্বল মানুষ টির নেক হায়াত এর জন্য দোয়া রাখবেন সবাই। (বানান অপরিবর্তিত)" স্ক্রিনশট দেখুন —



এছাড়াও, সার্চ করে হায়দার হোসেনের নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৭ মার্চ প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, "সর্বশক্তিমানের দয়ায় আমি বেঁচে আছি এবং ভালো আছি। আপনার প্রার্থনায় আমাকে রাখার জন্য ধন্যবাদ। (অনূদিত)" স্ক্রিনশট দেখুন —



অর্থাৎ কণ্ঠশিল্পী হায়দার হোসেনের মৃত্যুর খবরটি মিথ্যা।

সুতরাং সামাজিক মাধ্যমে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার হোসেন ইন্তেকাল করেছেন মর্মে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে।

Tags:

Related Stories